চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উগান্ডায় নৌকাডুবিতে ফুটবলার ও ভক্তসহ ৩০ জনের মৃত্যু

রাজীব দাস by রাজীব দাস
9:15 পূর্বাহ্ন 27, ডিসেম্বর 2016
in আন্তর্জাতিক
A A

উগান্ডায় ফুটবলার ও ভক্তদের বহনকারী নৌকা ডুবে কমপক্ষে ত্রিশ জনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছে দেশটির পুলিশ। এখন পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার উগান্ডার বুলিসা জেলার ফুটবল দলটি বড়দিন উপলক্ষে হোইমা জেলায় খেলতে যাচ্ছিল। নেচে-গেয়ে আনন্দ উল্লাস করার এক পর্যায়ে বেশি সংখ্যক যাত্রী চলে যায় নৌকার একপাশে। এর ফলে ভারসাম্য হারিয়ে নৌকাটি লেক অ্যালবার্টে ডুবে যায়।

ফুটবলার এবং তাদের ভক্তসহ নৌকাটিতে ৪৫ জন যাত্রী ছিল। এদের বেশিরভাগই সাঁতার জানত না বলে জানিয়েছে ডেইলি সান। ফলে উগান্ডা উপকূল থেকে মাত্র ১শ’ মিটার দূরে নৌকাটি ডুবলেও বেশিরভাগ মানুষ হারিয়ে যায়।

উগান্ডার স্থানীয় পত্রিকা দ্য মনিটর জানিয়েছে, যাত্রা শুরু করার আগেই নৌকার কাণ্ডারিসহ অনেক যাত্রী মাতাল ছিল।

এ পর্যন্ত ৯ জনের মৃতদেহ উদ্ধার করা গেছে। বাকিদের সবাইও মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে।

ত্রুটিপূর্ণ, পুরোনো নৌকায় অতিরিক্ত যাত্রীর পাশাপাশি মালামালও বহন করা হচ্ছিল।

এর আগে গত নভেম্বরে লেক অ্যালবার্টে নৌকfডুবিতে ১০ জনের মৃত্যু হয়।

Tags: উগান্ডানৌকাডুবি
Previous Post

নানা আয়োজনে সৈয়দ শামসুল হকের ৮১তম জন্মদিন

Next Post

শিরোপা পুনরুদ্ধারের পথে ঝলমলে চেলসি

Next Post

শিরোপা পুনরুদ্ধারের পথে ঝলমলে চেলসি

ভুগতে থাকা ম্যানসিটির সহজ জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT