চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইল স্মিথের সঙ্গে সংসার করতে চাননি জাডা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:35 অপরাহ্ন 10, এপ্রিল 2022
in বিনোদন
A A
উইল স্মিথের সঙ্গে জাডা।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কারের মঞ্চে জাডা স্মিথকে নিয়ে রসিকতা করায় ক্রিস রককে চড় মেরে আলোচিত-সমালোচিত উইল স্মিথ। অনেকেই জাডার প্রতি স্মিথের এই ভালোবাসার প্রশংসা করছেন। দুজনকে ‘পারফেক্ট’ জুটিও বলছেন অনেকেই। কিন্তু পুরনো এক সাক্ষাৎকারে জাডা জানিয়েছিলেন, উইল স্মিথের সঙ্গে সংসার করার ইচ্ছাই ছিল না জাডার। এমনকি বিয়ের মঞ্চেও জাডা উঠেছিলেন কাঁদতে কাঁদতে।

অস্কারের চড়কাণ্ডের পরে পুরনো একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ‘দ্য রেড টেবিল টক শো’-এর সেই আসরে উপস্থিত ছিলেন উইল স্মিথ, জাডা পিঙ্কেট স্মিথ, জাডার মা অ্যাড্রিয়েন ব্যানফিল্ড-নরিস এবং উইল-জাডার মেয়ে উইলো স্মিথ।

অনুষ্ঠানে জাডা জানান, বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ায় স্মিথের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে জাডাকে বাধ্য করেন তার মা। তিনি উইলকে বিয়ে করতে চাননি প্রথমে। কিন্তু জোরাজুরিতে বিয়ে করতে বাধ্য হন। বিয়ের মঞ্চে ওঠার আগে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। কাঁদতে কাঁদতে মঞ্চের দিকে এগিয়ে গিয়েছিলেন তিনি।

অভিনেত্রী বলেন, ‘আমার তখন ২৬ বছর বয়স। অভিনেত্রী হিসেবেও নতুন। কিন্তু মাথার উপরে ভীষণ চাপ। কী করা উচিত, না উচিত, কিছুই বুঝতে পারছিলাম না।’

চড়কাণ্ডে খুশি নন জাডাও, এমনটাই জানিয়েছে স্মিথ পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র। জাডা মনে করছেন উইল স্মিথ চড় না মেরে ভিন্ন ভাবে প্রতিবাদ জানাতে পারতেন। তবে জানিয়েছেন, কঠিন এই সময়ে উইলের পাশেই থাকবেন তিনি।

Tags: উইল স্মিথলিড বিনোদন
Previous Post

হিজাব নিষিদ্ধ করতে চাওয়া পেনের কাছে হারছেন ম্যাক্রোঁ?

Next Post

জামিন পেলেন শিক্ষক হৃদয় মন্ডল

Next Post
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের হৃদয় মণ্ডল, মুক্তির জন্য চেয়েছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিন পেলেন শিক্ষক হৃদয় মন্ডল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সেবক হয়ে পুলিশকে কাজ করতে নির্দেশ দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণের সেবক হয়ে পুলিশকে কাজ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT