চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজ যাচ্ছেন না ধোনি, সময় দেবেন সেনাবাহিনীতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:59 অপরাহ্ন 20, জুলাই 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

রোববার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা করবে ভারত। সবকিছুই মোটামুটি ঠিকঠাক। শুধু মহেন্দ্র সিং ধোনির বিষয়টা বাদে। ভারতের সাবেক অধিনায়ক ক্যারিবীয় সফরে যাবেন কিনা সেই প্রশ্নে দেশটির ক্রিকেট ছিল সরগরম। শেষ পর্যন্ত জানা গেল সফরে যাচ্ছেন না ধোনি। দুই মাস থাকবেন ক্রিকেট থেকে দূরে। সময়টা তিনি দিতে চান সেনাবাহিনীতে!

ভারতীয় সেনাবাহিনীর প্যারা স্পেশাল ফোর্সের প্যারাসুট রেজিমেন্টের একজন সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল ধোনি। তার সেনাবাহিনী প্রীতি অজানা কিছু নয়। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে কিপিং গ্লাভসে এই রেজিমেন্টের প্রতীক ব্যবহার করেছিলেন। পরে আইসিসি আপত্তি তোলায় সেটি সরিয়ে ফেলতে হয়।

সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক আরও গভীর করতেই দুই মাস সময় চেয়েছেন ধোনি। বিষয়টি শনিবার নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, ‘ধোনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যাচ্ছে না। দুই মাস সে প্যারা মিলিটারি রেজিমেন্টে সময় দিতে চায়।’

ফেরার পর ধোনি অবসরে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে সেই কর্মকর্তা বলেছেন, ‘আমরা তিনটি বিষয় পরিষ্কার করতে চাই। ধোনি এখনই অবসরে যাচ্ছে না। সে দুই মাস সেনাবাহিনীকে সময় দিতে অনেক আগে থেকেই বদ্ধপরিকর। আর আমরা বিষয়টা অধিনায়ক বিরাট কোহলি ও প্রধান নির্বাচক এমএসকে প্রসাদের উপরই ছেড়ে দিচ্ছি।’

ধোনির জায়গায় তিন ফরম্যাটের ক্রিকেটে উইকেটরক্ষক রিশভ পান্টই হতে যাচ্ছেন নির্বাচকদের প্রথম পছন্দ। টেস্টে পান্টের পাশাপাশি আরেক উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকেও দেখা যেতে পারে ভারতীয় দলে।

Tags: ভারতমহেন্দ্র সিং ধোনিলিড স্পোর্টস
Previous Post

‘প্রিয়া সাহাকে আইনি প্রক্রিয়ায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে’

Next Post

দুদকের মামলার ৭০ শতাংশই চুনোপুঁটিদের বিরুদ্ধে

Next Post

দুদকের মামলার ৭০ শতাংশই চুনোপুঁটিদের বিরুদ্ধে

ঘরোয়া মাছ চাষের নতুন প্রযুক্তি ‘বায়োফ্লক’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT