চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজের ২৬ বছরের অপেক্ষা শেষ হল না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:12 অপরাহ্ন 12, এপ্রিল 2017
in স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৬ উইকেটে হেরে ২৬ বছরের আক্ষেপ ঘোচাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দলটির বিপক্ষে সর্বশেষ ১৯৯১ সালে ওয়ানডে সিরিজ জিতেছিল ক্যারিবিয়ানরা। তিন ম্যাচের এই সিরিজটি ২-১ ব্যবধানে শেষ হয়েছে।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৬৮ রানেই সাজঘরে ফিরে যান তিন ক্যারিবিয়ান ব্যাটসম্যান। এরপর হাল ধরেন শাই হোপ ও জ্যাসন মোহাম্মদ। দুজনে মিলে গড়েন ১০১ রানের জুটি। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি পান হোপ। আউট হওয়ার আগে স্বাগতিক দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান আসে তার ব্যাট থেকে। আর প্রথম ম্যাচের জয়ের নায়ক মোহাম্মদ করেন ৫৯ রান।

এরপর ২৯ রান যোগ করতে আরও ৪ উইকেট হারায় স্বাগতিকরা। ২৩৩ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের পক্ষে দুইটি করে উইকেট নেন মোহাম্মদ আমির, জুনাইদ খান ও শাদাব খান।

২৩৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলে সাজঘরে ফিরে যান পাকিস্তানি ওপেনার কামরান আকমল। এভাবে দলীয় ৩৬ রানে ৩ উইকেট হারানো পাকিস্তানের হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক। দুজনে মিলে গড়েন ১১৩ রানের জুটি। ক্যারিয়ারের ৩১তম হাফ সেঞ্চুরি করে ৮১ রানে সাজঘরে ফিরে যান হাফিজ। পঞ্চম উইকেটে অধিনায়ক সরফরাজের সঙ্গে অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মালিক। তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। আর ক্যারিবীয়দের ‘দুঃখের প্রহর’ বড় করে যান।

Tags: পাকিস্তান
Previous Post

খাদ্য হিসেবে কুকুর-বিড়াল হত্যা নিষিদ্ধ করল তাইওয়ান

Next Post

জেনেভায় ‘অজ্ঞাতনামা’

Next Post
জেনেভায় ১২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ফিফগে অতিথিরা

জেনেভায় ‘অজ্ঞাতনামা’

‘এই ভাস্কর্য বাংলাদেশের ভাবধারার সাথে যায় না'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT