চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজকে হোয়াইটওয়াশ করে দাপটের পূর্ণতা টানল বাংলাদেশ

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
7:45 অপরাহ্ন 25, জানুয়ারি 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল উইন্ডিজের বিরুদ্ধে মাঠে জেতার উচ্ছ্বাস প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দশ মাসের করোনা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিরিজ প্রত্যাশিত সাফল্যে রাঙাল বাংলাদেশ। খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ (৩-০) করে আইসিসি সুপার লিগের পূর্ণ ৩০ পয়েন্ট নিজেদের করে নিয়েছে টিম টাইগার্স।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে ক্যারিবীয়দের ১২০ রানের বড় ব্যবধানে হারায় তামিম ইকবালের দল। স্বাগতিকদের দেয়া ২৯৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সফরকারীরা গুটিয়ে যায় দুইশর আগেই।

বাংলাদেশ-২৯৭/৬ (৫০ ওভার), ওয়েস্ট ইন্ডিজ-১৭৭/১০ (৪৪.২ ওভার)

ওয়ানডেতে তিনবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। দেশের মাটিতে এটিই প্রথম। আগের দু’বার ছিল উইন্ডিজের মাটিতে। ক্যারিবীয়দের টাইগাররা প্রথম হোয়াইটওয়াশ করে ২০০৯ সালে। সেবারও তাদের প্রথমসারির ক্রিকেটাররা খেলেননি।

২০১৪ সালে দুর্বারশক্তির ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। সে দলে ছিলেন গেইল, ব্রাভো, স্যামি, পোলার্ড, স্যামুয়েলসদের মতো তারকা ক্রিকেটাররা।

এবার সিরিজের ফল ৩-০ হবে সেটি প্রত্যাশিতই ছিল! তবে কাজটা এত সহজ হবে সেটি ভাবা যায়নি। নির্ভার থেকেই উইন্ডিজকে ধবলধোলাই করে ছাড়ল টিম টাইগার্স।

সফরকারী দলের ৯ ক্রিকেটারের অভিষেকের সিরিজ হেসেখেলেই জিতেছেন তামিম-সাকিবরা। শতভাগ সাফল্যে শেষ করেছেন ওয়ানডে অভিযান। টাইগারদের সামনে এবার দুই ম্যাচের টেস্ট সিরিজ।

বন্দরনগরীতে সিরিজের শেষ ম্যাচে ২৯৮ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের বোতলবন্দি করে রাখেন বাংলাদেশের বোলাররা। দলের রান তিনঅঙ্কে যাওয়ার আগেই মোস্তাফিজ-সাইফউদ্দিনরা তুলে নেন ক্যারিবীয়দের ৫ উইকেট। শেষ পর্যন্ত তারা থামে ১৭৭ রানে।

সর্বোচ্চ ৪৭ রান আসে রোভম্যান পাওয়েলের ব্যাটে। চোট কাটিয়ে ফেরা সাইফউদ্দিন নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ। তাসকিন আহমেদ ও সৌম্য সরকার নেন একটি করে উইকেট।

কুঁচকিতে টান লাগায় বেশিক্ষণ বোলিং করতে পারেননি সাকিব আল হাসান। ৪.৫ ওভার বোলিং করে মাঠ ছাড়তে হয় তাকে। এ বাঁহাতি স্পিনার দেন ১২ রান।

মিরপুরের উইকেটে প্রথম দুই ওয়ানডেতে বোলাররা পেয়েছেন বাড়তি সুবিধা। ব্যাটিং ব্যর্থতার জন্য অজুহাত হিসেবে চাইলে উইকেটকে দুষতে পারেন! কিন্তু চট্টগ্রামের উইকেট তো বরাবরই রানপ্রসবা।

টস হেরে ব্যাটিং করে বাংলাদেশ রেখে গেছে সেটির প্রমাণ। তামিম-সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহর ফিফটিতে টাইগাররা গড়ে ২৯৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি।

মিরপুরে প্রথম দুই ওয়ানডেতে আগে ব্যাট করে সফরকারী দল করেছিল যথাক্রমে ১২২, ১৪৮। সাগরিকায় তিনশ ছোঁয়া লক্ষ্যে নেমে আগের সংগ্রহ টপকালেও বাংলাদেশকে একটুও চাপে ফেলতে পারেনি তারা।

তারকা ক্রিকেটারদের ছাড়া বাংলাদেশ সফরে আসা উইন্ডিজ ব্যাটসম্যানদের খেলার ধরণ বলছিল হারের ব্যবধান কমাতে ম্যাচে লড়ছেন তারা। সিরিজের ফলাফলের দিকে তাকালেই স্পষ্ট হয় সাদা বলের ক্রিকেটে কেমন খেলেছে ওয়েস্ট ইন্ডিজ, বিপরীতে কেমন দাপুটে ছিল লাল-সবুজরা।

Tags: টাইগার ক্রিকেটতামিমবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজমাহমুদউল্লাহমুশফিকমোস্তাফিজলিড স্পোর্টসসাইফউদ্দিনসাকিবহোয়াইটওয়াশ
Previous Post

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রশংসায় মার্কিন রাষ্ট্রদূত 

Next Post

অমর একুশে বইমেলা শুরু ১৮ মার্চ

Next Post
বাংলা একাডেমি বইমেলা ২০২৩, বইপ্রেমীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

অমর একুশে বইমেলা শুরু ১৮ মার্চ

বাংলাদেশের বিভিন্ন সংবাদ ও সাংস্কৃতিক কার্যক্রমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রং ঢং শুটিং হাউজ: একের ভেতর সব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT