চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইঘুর ইস্যুতে চীনের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা অবরোধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:26 অপরাহ্ন 09, অক্টোবর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
চীন-যুক্তরাষ্ট্রের ভিসা-উইঘুর

চীনে উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর দমনপীড়ন চালানোর ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে এমন চীনা কর্মকর্তাদের ভিসা প্রদানের ওপর নানা রকম নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চালানোর ঘটনায় যুক্ত থাকার অভিযোগ এনে সোমবার ২৮টি চীনা সংগঠনকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত এলো।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, চীন সরকার উচ্চমাত্রার দমননীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তাই এসব সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

আনুষ্ঠানিক বিবৃতিতে পম্পেও অভিযোগ করেছেন, চীনের সরকার উইঘুর, কাজাখ নৃতাত্ত্বিক গোষ্ঠী, কিরগিজ মুসলিমসহ দেশের অন্যান্য সংখ্যালঘু মুসলিম জাতিগোষ্ঠীর ওপর ধারাবাহিক নিপীড়ন চালাচ্ছে।

এসব নির্যাতনের মধ্যে রয়েছে প্রশিক্ষণ শিবিরের নামে গণ-আটক, ব্যাপক পরিসরে অত্যাধুনিক প্রযুক্তির নজরদারি, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডের ওপর অতি কঠোর নিয়ন্ত্রণ এবং বিদেশে অবস্থানরতদের জোরপূর্বক দেশে ফিরিয়ে এনে নিপীড়ন করা।

তবে এসব অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি করে অস্বীকার করেছে চীন। সোমবারদেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেছেন, যুক্তরাষ্ট্র যেমনটা দাবি করছে, সেরকম কোনো মানবাধিকার সংকটই নেই চীনে।

‘এগুলো চীনের অভ্যন্তরীণ বিষয়ে উদ্দেশ্যমূলকভাবে হস্তক্ষেপ করার জন্য যুক্তরাষ্ট্রের অজুহাত ছাড়া কিছুই না,’ বলেন তিনি।

Tags: উইঘুরউইঘুর মুসলিমচীন-যুক্তরাষ্ট্রমার্কিন ভিসা
Previous Post

দলে ফিরতে ধোনিকে শর্ত শাস্ত্রীর

Next Post

দাবি মানা না হলে একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের

Next Post

দাবি মানা না হলে একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের

জায়েদের ‘মিথ্যাচার’ শুনে অবাক হচ্ছি: রিয়াজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT