চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইঘুর অধ্যুষিত অঞ্চলে ‘মুলান’র শুটিং, সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:26 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2020
in বিনোদন
A A
চীনা যুদ্ধের দৃশ্য, মহিলার ঐতিহ্যবাহী পোশাক ও যুদ্ধের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজনির লাইভ-অ্যাকশন রিমেক ‘মুলান’ ছবির কিছু দৃশ্য ধারণ করা হয়েছে চীনের শিনজিয়ান প্রদেশে। ছবিটি ডিজনি প্লাসে মুক্তি পাওয়ার পর এমন খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে সমালোচনা। অনেকেই ছবিটি বয়কটের ডাক দিয়েছেন।

চীনের এই প্রদেশেই ১০ লাখের বেশি উইঘুর মুসলিম সম্প্রদায়কে বন্দীশিবিরে আটক রাখা হয়েছে।

ডিজনি প্লাসে মুক্তিপ্রাপ্ত নতুন এই চলচ্চিত্রটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে এটি চীনের কমিউনিস্ট পার্টির উগ্র জাতিয়তাবাদকে আরো উৎসাহিত করছে।

বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয় সোমবার থেকে। ডিজনি এক অফিশিয়াল বিবৃতিতে জানায় ‘মুলান’ ছবির কিছু দৃশ্য শিনজিয়ান প্রদেশে ধারণ করা হয়েছে। এই সুযোগ দেয়ার জন্য চীনের কমিউনিস্ট পার্টিকে ধন্যবাদ জানিয়েছে ডিজনি।

সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়ার পর শুরু হয় সমালোচনা। কারণ, শিনজিয়ান প্রদেশে তুর্কি-ভাষী সংখ্যালঘু উইঘুর মুসলিমরা বছরের পর বছর ধরে নজরদারী ও দমন-নিপীড়নের মধ্যে বসবাস করছেন। এই প্রদেশে কোনো বিদেশি সাংবাদিক, মানবাধিকার কর্মী, অন্য দেশের সরকারি কর্মকর্তাদের প্রবেশের অনুমতি দেয়া হয়না। সেখানে ডিজনিকে বিশেষ অনুমতি দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি। শুধু তাই নয়, কয়েক মাস সেই এলাকায় থেকে সিনেমার শুটিং করার অনুমতিও পেয়েছেন ডিজনির এই ছবির কলাকুশলীরা।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরেই ভালো সম্পর্ক নেই। ট্রাম্পের নির্দেশে চীনকে কঠোর বার্তা দিতে উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর দমন-পীড়ন ঠেকাতে কিছুদিন আগে শিনজিয়ান প্রদেশের চিনা কমিউনিস্ট পার্টির সেক্রেটারি-সহ বেশ কয়েকজন চীনা কর্তাব্যক্তিদের বিরুদ্ধে ওয়াশিংটন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে মার্কিন সম্পদ বাজেয়াপ্ত করা, মার্কিন মুলুকে ভ্রমণে নিষেধাজ্ঞা এবং আমেরিকান ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায় নিষেধাজ্ঞা।

চীনের কমিউনিস্ট পার্টির সাথে ডিজনির সংযোগের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা এখনও অফিশিয়ালি কোনো মন্তব্য বা সিদ্ধান্ত জানাননি। তবে আমেরিকার অনেক রাজনীতিবিদই বিষয়টি নিয়ে সমালোচনা করছেন। -নিউ ইয়র্ক টাইমস

Tags: উইঘুরচীনট্রাম্পডিজনিমুলানমুসলিমলিড বিনোদন
Previous Post

রহস্য আর রোমাঞ্চে ভরপুর ‘ইনফিনিটি’

Next Post

করোনাভাইরাস: নতুন শনাক্ত ১৮৯২, মৃত ৪১

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: নতুন শনাক্ত ১৮৯২, মৃত ৪১

বার্সেলোনা ফুটবল খেলোয়াড় সুয়ারেজ হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুয়ারেজও তাহলে বার্সা ছাড়ছেন না!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT