চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইকেটে ক্ষুব্ধ মাশরাফী, হিসাব মেলাতে পারেন না তামিম

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
6:29 অপরাহ্ন 02, ডিসেম্বর 2017
in স্পোর্টস
A A
তামিম ও মাশরাফী (ফাইল ফটো)

তামিম ও মাশরাফী (ফাইল ফটো)

গ্যালারিতে ভরা দর্শক। গেইল, ম্যাককালাম, মাশরাফীদের বিপক্ষে তামিম, মালিক, স্যামুয়েলসদের লড়াই। রোমাঞ্চের অপেক্ষা। প্রত্যাশা চার-ছক্কার বিনোদনের। সেখানে মাশরাফীর রংপুর করল মাত্র ৯৭ রান। পরে যেটা টপকে যেতে শেষ ওভার পর্যন্ত লড়তে হল তামিমের কুমিল্লাকে। লো-স্কোরিং ম্যাচ দেখে দর্শকদের পাশাপাশি ক্ষুব্ধ দুই অধিনায়কও। সিলেট ও চট্টগ্রামে রান হলেও মিরপুরে রান না হওয়ায় তামিম ও মাশরাফীর অভিযোগের তীর কিউরেটর গামিনী ডি সিলভার দিকে।

ম্যাচ শেষে ক্ষুব্ধ কণ্ঠে মাশরাফী জানালেন, ‘জানি না সমস্যাটা আসলেই কী। অতীতে এখানে তিনি (গামিনী) ভাল ভাল উইকেট তৈরি করেছেন। এখন মনে হয় উইকেটে আসল সমস্যাটা কী সেটা চিহ্নিত করা উচিত। মাটিতে সমস্যা থাকা বা প্রস্তুত করতে যদি সমস্যা হয়। টুর্নামেন্টের এই সময়ে এসে সবাই চায় একটু ভালে উইকেটে খেলতে। বিশেষ করে শেষের দিকে এসে। এই উপলব্ধি নিয়ে কেউ মাঠে আসতে চায় না যে, ঢাকার উইকেটে টস হারলেই ব্যাটিং করতে হবে। কত রান নিরাপদ সেটিও বোঝা যায় না। যে উইকেট বানায় বা বানাচ্ছে, সে আগে ভাল বানিয়েছে। তার সক্ষমতা বা যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবো না, তবে সমস্যাটা বের করা উচিত।’

বিপিএলের চলতি আসরে টস জিতে আগে ব্যাট করার সাহস দেখাতে পারছে না কোন দলই। উইকেটের কারণে বোলিং করা দল সুবিধা পায়। বেশিরভাগ সময় টসই যদি ম্যাচের ভাগ্য গড়ে দেয় সেটি হতাশার। মাশরাফীও ক্ষুব্ধ সেটি নিয়ে, ‘এমন উইকেট গ্রহণযোগ্য নয়। আমরা জানি টস হারলে বোলিং টিম সুবিধা পাবে। কিন্তু তাই বলে এত সুবিধা পাবে! গুড লেংথ বল মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচে যেমন হচ্ছিল, টি-টুয়েন্টিতে সাদা বলেও তেমন হচ্ছে। এটা চিন্তা করা উচিত। এমন উইকেটে টি-টুয়েন্টি খেলা খুবই কঠিন।’

মাশরাফীর সংবাদ সম্মেলন কক্ষ ছাড়ার পর আসেন জয়ী দলের অধিনায়ক তামিম। মিরপুরের উইকেট নিয়ে দীর্ঘদিনের হতাশার মেঘ বৃষ্টি হয়ে ঝরল তামিমের কণ্ঠেও। সংস্কারের পর ১০ মাসে অস্ট্রেলিয়ার সঙ্গে একটি টেস্ট ও বিপিএলের কিছু ম্যাচ হয়েছে মিরপুরে। চট্টগ্রামে বিপিএল হওয়ায় মাঝে কিছুদিন বিশ্রামও পেয়েছে উইকেটগুলো। তারপরও উন্নতি না দেখে যারপরনাই হতাশ তামিম।

‘মিরপুরে প্রচুর খেলা হয় বলে সবসময় একটা অজুহাত দেয়া হয়। ১০ দিন খেলা হয়নি। তারপর এমন উইকেট! এটা সেই (কিউরেটর) ভাল উত্তর দিতে পারবে। এতগুলো দর্শক এসে যদি ৯৭ রান দেখে, আর সেটি পার করতে যদি শেষ ওভার লাগে, সেটা খুবই হতাশার। বোর্ড, খেলোয়াড় সবাই চায় বিপিএল পরের ধাপে উঠুক। সেজন্য উইকেট তো ঠিক থাকতে হবে। এমন জঘন্য উইকেটে ক্রিকেট হয়! আমি হারলেও এই কথা বলতাম, জিতেও একই কথা বলছি। কী কারণে এমন উইকেট বানাচ্ছে মাথায় আসে না। এখানে গড় সংগ্রহ ১৪৮। সেই রানটা অন্তত হবে বলে আশা করতেই পারেন। প্রত্যেকটা বিপিএল আসলে কী যে হয়ে যায় হিসেবে মেলাতে পারি না!’

তামিমের অনুযোগ মাঠের আউটফিল্ড নিয়েও। মাঠ সংস্কারের পর ঘাসের সবুজাভ ভাব নেই। ধূসর রং। সেই সঙ্গে মন্থরও। ‘হোম অব ক্রিকেট’ শের-ই-বাংলা স্টেডিয়ামের এই মাঠ নিয়ে একটা সময় বেশ গর্ব করতেন তামিম। এখন তার কণ্ঠে শুধুই হতাশা, ‘সুন্দর আউটফিল্ড ইচ্ছা করে মনে হয় খারাপ বানিয়ে দেয়া হয়েছে। সিওকে বলতে শুনেছিলাম সময়ের সঙ্গে হয়ে যাবে। ঘাসগুলো ছিল, খুব সুন্দর ছিল। আউটফিল্ড দ্রুতগতির ছিল। এখন দেখতেও ভাল লাগে না।’

হয়ত আরও হতাশার কথা ঝরাতে চেয়েছিলেন তামিম। কিছু কথা প্রকাশ করতে যেয়েও চুপ বসে রইলেন। সাংবাবিকরাই উঠে গিয়ে ইতি টানলেন সংবাদ সম্মেলনের।

Tags: বিপিএল ২0১৭
Previous Post

ঢাকা ছাড়লেন পোপ ফ্রান্সিস

Next Post

মধ্যপ্রাচ্য ও পাশ্চাত্যের ২০ শহরে ‘হালদা’

Next Post

মধ্যপ্রাচ্য ও পাশ্চাত্যের ২০ শহরে ‘হালদা’

বন্ধু লাকী আখন্দের ডাকে যেন সাড়া দিতেই এমন হঠাৎ করেই চলে গেলেন আনিসুল হক

‘দুজন মানুষই নাই হয়ে গেলেন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT