চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উইকেটের পেছনে জান দিয়ে দিচ্ছে মুশফিক’

সাইদুর রহমান শামীম by সাইদুর রহমান শামীম
9:35 অপরাহ্ন 02, এপ্রিল 2017
in স্পোর্টস
A A

কলম্বো, শ্রীলঙ্কা থেকে: তাকে উইকেটকিপিং থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। অনুষঙ্গ ছিল ব্যাটিংয়ে আরো মনোযোগ দিতে পারার বিষয়টি। শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টে সেটা কার্যকরও করা হয়। কিন্তু এক টেস্ট পরেই আবারো গ্লাভস হাতে ফেরেন লিটন দাস চোটে পড়লে। এরপর সফরজুড়েই উইকেটের পেছনে জান দিয়ে দিচ্ছেন মুশফিকুর রহিম। কথাটি নাজমুল হাসান পাপনের। এমন মুশফিককে আগে দেখেননি বলেই জানালেন বিসিবি সভাপতি।

ভারতের বিপক্ষে ঐতিহাসিক হায়দরাবাদ টেস্টে সেঞ্চুরি করে যেমন প্রশংসা কুড়িয়েছিলেন; তেমনি উইকেটের পেছনে সহজ সুযোগ হাতছাড়া করে বিতর্কিতও হয়েছিলেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক। গ্লাভস হাতে অবশ্য অনেকদিন ধরেই প্রশ্নবিদ্ধ মুশফিক। তবে লিটনের ইনজুরির কারণে উইকেটের পেছনের দায়িত্বে ফিরে যেন বদলেই গেছেন!

উইকেটের পেছনে এখনো তাই মূল ত্রাতা মুশফিকই। শ্রীলঙ্কা সিরিজে গ্লাভস হাতে দুর্দান্ত কিছু ক্যাচ নিয়ে প্রশংসিত হয়েছেন। রোববার বিসিবি সভাপতি পাপন সে প্রসঙ্গ টেনেই বললেন, ‘কিপিংয়ে ফিরে সে দারুণ করছে। ব্যাটিংয়ে মনোযোগী হওয়ার জন্য মুশফিককে কিপিং থেকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্তের ব্যাপারে তাই আগের অবস্থান থেকে সরে এসেছে বিসিবি।’

তাহলে কী মুশফিককে কিপিং থেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল ম্যানেজমেন্টের? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বললেন, ‘সিদ্ধান্ত ভুল ছিল বলা যায় হয়তো! তবে আপনি যদি আরেকভাবে দেখেন, হয়তো সে বাদ পড়েছিল দেখেই এখন কিপিংয়ে আরো মনোযোগী হয়েছে। আমরা এখন মুশফিককে অন্যরকম এক উইকেটকিপার হিসেবেই দেখছি। আগে তাকে এভাবে দেখিনি, সত্যিই সে জান দিয়ে দিচ্ছে।’

শ্রীলঙ্কাগামী বিমানে ওঠার আগেরদিন মিরপুরের হোম অব ক্রিকেটে সংবাদ মাধ্যমের সামনে মুশফিক বলেছিলেন, ‘আমি ব্যাটিং ও কিপিং দুটিই উপভোগ করছি। আমার ইচ্ছাও করে দুটিই চালিয়ে যেতে। কারণ উইকেটের পেছনে থাকলে ব্যাটিং করার সময় পিচ সম্পর্কে অনেক সাহায্য পাওয়া যায়। তবে আমি ইচ্ছা করলেই তো সব কিছু হবে না। ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবেন আমি কী করবো।’

উইকেটের পেছনে ফিরে পারফরম্যান্স দিয়েই আবারো ম্যানেজমেন্টের সেই আস্থাটা যে মুশফিক অর্জন করে নিয়েছেন, বোর্ড সভাপতির সার্টিফিকেটের পর তা আর বলার অপেক্ষা রাখে না!

Tags: ২০১৭বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ
Previous Post

কপিল শর্মার হাতে সময় মাত্র এক মাস!

Next Post

আইপিইউ সম্মেলন বাংলাদেশকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

Next Post

আইপিইউ সম্মেলন বাংলাদেশকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

রুমানা মোরশেদ কনকচাঁপা।

ছেলেদের লেখা আর সুরে গেয়েছেন কনকচাঁপা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT