চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া

চকোর মালিথা by চকোর মালিথা
9:10 পূর্বাহ্ন 06, জুলাই 2016
in বাংলাদেশ
A A

১৮৯তম ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া। উপমহাদেশের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে। বরাবরের মতো এবারও শোলাকিয়া থেকে ঈদুল ফিতরের জামাত সরাসরি সম্প্রচার করবে একমাত্র চ্যানেল আই। 

উপমহাদেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে। এবার অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের ১৮৯তম জামাত। একসঙ্গে এতো মুসল্লির ঈদ জামাত আয়োজনের নজির নেই উপমহাদেশের আর কোথাও। ১৮২৮ সালে, প্রথম একসঙ্গে সোয়া লাখ মুসল্লি ঈদের নামায আদায় করেন ঐতিহাসিক এই মাঠে। সেই থেকে এর নাম হয়ে যায় সোয়ালাখিয়া। আঞ্চলিকতায় সোয়ালাখিয়া এখন শোলাকিয়া। জামাতের আয়োজনের সব প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছে ঈদগাহ পরিচালনা কমিটি।

ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের ডিসি মো: আজিমুদ্দিন বিশ্বাস জানান ঈদের জামাত সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ি হয়েছে।  

উপমহাদেশের বৃহত্তম ঈদ জামাত আয়োজন করতে পেরে গর্বিত কিশোরগঞ্জবাসী। কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী শাহীন খান বলেন, বিগত ১২-১৩ বছর থেকে চ্যানেল আই এটি সম্প্রচার করে আসছে। এমন আয়োজন করতে পারায় আমরা গর্বিত।

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মো: মুজিবুর রহমান বেলাল বলেন, শোলাকিয়া ঈদ জামাতের উন্নয়নের জন্য আমরা সবাই মিলে কাজ করি। দেশের বিশিষ্ট শিল্পপতিদের আমরা অনুরোধ করবো যেন এই মাঠের উন্নয়নে তারা এগিয়ে আসে। 

ঈদের দিন ভোর থেকেই শহরে যান-চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহত্তম এই জামাতে এবারও ইমামতি করবেন, মাওলানা মোহাম্মদ ফরিদ উদ্দিন মাসউদ।

Tags: শোলাকিয়া ঈদ জামাত
Previous Post

টাঙ্গাইলে ৩ নারী জেএমবি সদস্য আটক

Next Post

শেষ মুহূর্তে বাড়ির পথে অনেকে

Next Post

শেষ মুহূর্তে বাড়ির পথে অনেকে

পর্যটন এলাকাতে ঈদের আমেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT