চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ উপলক্ষে কঠোর নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মোরছালীন বাবলা by মোরছালীন বাবলা
7:35 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2016
in বাংলাদেশ
A A

নাশকতা ঠেকাতে ঈদের প্রধান জামাতগুলো ঘিরে কঠোর নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। গরুর ট্রাকে চাঁদাবাজি বন্ধেও আইন শৃঙ্খলা-বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

ঈদকে ঘিরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সঙ্গে বিশেষ বৈঠকে এ নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

দেড় ঘণ্টার বৈঠকে আলোচনায় উঠে আসে বর্তমান দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ঈদের আগেই মহাসড়কগুলোতে যানজট নিরসন, চাঁদাবাজি বন্ধ করা, নির্ধারিত সময়ের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা প্রদানসহ একই দিনে সব কারখানা ছুটি না দেয়ার বিষয়টি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে সভার সারসংক্ষেপ তুলে ধরেন।

আসাদুজ্জামান খাঁন বলেন, ঈদগাহ, মানুষের যাতায়াতের পথ, শপিং মল এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক মাসে দেশে জঙ্গি হামলার কয়েকটি ঘটনা ঘটায় এবার ঈদকে ঘিরে সর্তক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

তিনি বলেন, নিরাপত্তা নিয়ে হুমকি থাক বা না থাক আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো ঘটনা মোকাবেলায় প্রস্তুত রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: ঈদস্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

মীর কাসেমের ফাঁসি কার্যকরের সকল প্রস্তুতি সম্পন্ন

Next Post

ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে হাজতে প্রেরণ

Next Post

ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে হাজতে প্রেরণ

এক সাংবাদিক গ্রেফতার, আরেক সাংবাদিকের বিরুদ্ধে মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT