চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ আয়োজনে চ্যানেল আইয়ে ৭ সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:49 অপরাহ্ন 18, এপ্রিল 2022
in বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় চ্যানেল আই অনলাইন এর ঈদ সিনেমা আয়োজন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। অন্ধকার সরিয়ে সবার জীবনে আনন্দ নিয়ে আসে ঈদ। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই।

প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭টি চলচ্চিত্র, এরমধ্যে অধিকাংশ চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার।

সিনেমাগুলো চ্যানেল আই দেখাবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত, যা প্রচার হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে।

ঈদের দিন: এদিন দর্শক দেখবেন সময়ের আলোচিত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। চিত্রনাট্য ও পরিচালনায় নূরুল আলম আতিক। অভিনয় করেছেন আহমেদ রুবেল, লায়লা হাসান, স্বাগতা, জয়রাজ, আশনা হাবিব ভাবনা, শিল্পী সরকার অপু, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, শাহজাহান সম্রাট, জোবায়েদ, দীপক সুমন, আশীষ খন্দকার, দিলরুবা দোয়েল প্রমুখ।

ঈদের ২য় দিন: চলচ্চিত্র ‘ন ডরাই’। কাহিনী ও চিত্রনাট্য শ্যামল সেনগুপ্ত, পরিচালনায় তানিম রহমান অংশু। সার্ফিং নিয়ে দেশের আলোচিত এই সিনেমায় অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শরিফুল রাজ, সাঈদ বাবু, জোসেফাইন লিন্ডেগার্ড, ওয়াসিম সিতারা, ঠাকুর প্রসাদ, টমি হিন্ডলি, পেদ্রো প্রিন্সিপে, হিন্দোল রায়, নাসির উদ্দিন খান প্রমুখ।

ঈদের ৩য় দিন: এদিন রয়েছে ছবি ‘গণ্ডি’। পরিচালনায় ফাখরুল আরেফীন খান। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন কলকাতার সব্যসাচী চক্রবর্তী ও সুবর্ণা মুস্তাফা। এছাড়াও আরও আছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জী প্রমুখ।

ঈদের ৪র্থ দিন: এদিন দর্শক দেখবেন ‘ঢাকা ড্রিম’। পরিচালনায় প্রসুন রহমান। এতে অভিনয়ে ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মনিরা মিঠু, আরশ খান, শাহরিয়ার সজীব, ইকবাল হোসেন, পূর্ণিমা, বৃষ্টি, সুজাত শিমুল, সায়মা নিরা প্রমুখ।

ঈদের ৫ম দিন: চলচ্চিত্র ‘ছিটমহল’। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় এইচ আর হাবিব। অভিনয়ে জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমী হামিদ, আরমান পারভেজ মুরাদ, সজল, শিমুল খান, অঞ্জলি সাথী, এ বি এম সোহেল রাশিদ, ডন হক, এইচ আর হাবিব, উজ্জল কবির হিমু প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন: বহুল আলোচিত ও প্রশংসিত সিনেমা ‘চন্দ্রাবতী কথা’। পরিচালনা করেছেন এন রাশেদ চৌধুরী। এতে অভিনয় করেছেন দিলরুবা হোসেন দোয়েল, জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, কাজী নওশাবা আহমেদ প্রমুখ।

ঈদের ৭ম দিন: ঈদ আয়োজনে শেষ চলচ্চিত্র ‘বাপজানের বায়োস্কোপ’। কাহিনী ও চিত্রনাট্য মাসুম রেজা। পরিচালনায় রিয়াজুল রিজু। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, সানজিদা তন্ময়, শতাব্দী ওয়াদু প্রমুখ।

Tags: অপর্ণা ঘোষআমান রেজাআরমান পারভেজ মুরাদআরশ খানআশনা হাবিব ভাবনাআশীষ খন্দকারআহমেদ রুবেলইকবাল হোসেনইলোরা গওহরঈদ ২০২২ঈদের ছবিকাজী নওশাবা আহমেদগাজী রাকায়েতজয়ন্ত চট্টোপাধ্যায়জয়রাজজান্নাতুল ফেরদৌস পিয়াজ্যোতিকা জ্যোতিদিলরুবা দোয়েলদীপক সুমননাসির উদ্দিন খানপায়েল মুখার্জীপূর্ণিমাফজলুর রহমান বাবুবৃষ্টিমনিরা মিঠুমাজনুন মিজানমিতা রহমানমৌসুমী হামিদলায়লা হাসানলিড বিনোদনশরিফুল রাজশহীদুজ্জামান সেলিমশাহজাহান সম্রাটশাহরিয়ার সজীবশাহাদাৎ হোসেনশিমুল খানশিল্পী সরকার অপুশুভাশীষ ভৌমিকসজলসাঈদ বাবুসিনেমাসুনেরাহ বিনতে কামালস্বাগতাহিন্দোল রায়
Previous Post

আবাহনীকে উড়িয়ে দিল প্রাইম ব্যাংক

Next Post

কঠোর বিধান রেখে খাদ্যদ্রব্য উৎপাদন-বিপণন বিষয়ে নতুন আইন

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কঠোর বিধান রেখে খাদ্যদ্রব্য উৎপাদন-বিপণন বিষয়ে নতুন আইন

সাঁতারু ছেলের সঙ্গে অভিনেতা মাধবনের ছবি, উভয়ই হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাঁতারু ছেলের কৃতিত্বে গর্বিত অভিনেতা মাধবন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT