চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ আড্ডায় যে কারণে অনাথ আশ্রমে জায়েদ খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:43 অপরাহ্ন 15, মে 2021
in বিনোদন
A A
জায়েদ খান অনাথ আশ্রমে ঈদ আড্ডায় শিশুদের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপদে আপদে চলচ্চিত্রের যেকোনো শিল্পীদের পাশে সর্বদা তাকে পাওয়া যায়। সুবিধাবঞ্চিত কিংবা অসচ্ছ্বল শিল্পীদের পাশে একজন যোগ্য সংগঠক হিসেবে পাশে থাকেন। গত এক বছরে করোনাকালীন কয়েক দফায় অসহায় শিল্পীদের সহায়তার ব্যবস্থা করে দিয়েছেন। পৌঁছে দিয়েছেন নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী থেকে শুরু করে আর্থিক অনুদান!

হোক তা পরিমাণে অল্প, কিন্তু করোনার এই করুণ সময়ে সামর্থবানদের থেকে সহায়তা এনে অসহায়দের সমর্থনের এই উদ্যোগ- প্রশংসা করছেন খোদ শিল্পীরাই।

বলছি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের কথা।

অনাথ আশ্রমের শিশুদের ঈদের সালামি দিচ্ছেন জায়েদ খান

তবে সাংগঠনিক কাজের বাইরে ব্যক্তি জায়েদ খানেরও সামাজিক কাজ কর্মে যুক্ত থাকার বিষয়টি নতুন নয়। নিজ উদ্যোগে ‘সাপোর্ট’ নামের ব্যানারেও নিজ এলাকার পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের সুবিধা বঞ্চিত মানুষদের সহায়তা করেন এই চিত্রনায়ক!

এবারের ঈদেও জায়েদ খান ছুটে গেলেন এক অনাথ আশ্রমে। সংগঠক হিসেবে নয়, একেবারে নিজস্ব উদ্যোগে। ঈদের বিকেলে রাজধানীর উত্তরার ‘ফ্যামিলি ফর চিলড্রেন’ (এফএফসি) নামের অনাথ আশ্রমে কাটালেন ঈদের বিকেল-সন্ধ্যা। যেখানে অনাথ শিশুদের সাথে বাস বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরও।

জায়েদ খান অনাথ আশ্রমে ঈদ আড্ডায় শিশুদের সঙ্গে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ
অনাথ আশ্রমে জায়েদ খান

তাদের সবার জন্য ঈদ উপহারের পাশাপাশি জায়েদ খান নিয়ে গেছেন রজনীগন্ধ্যা, চিপস ও চকলেট। সব শিশুদের দিয়েছেন ঈদ সালামি। জায়েদ খান বললেন, ‘এ এক অন্য অনুভূতি! পবিত্র অনুভূতি। এতো অল্পতেই শিশুদের যে আনন্দ আর উল্লাস দেখে এসেছি, তা যে কারো প্রাণশক্তি বাড়িয়ে দিবে’।

বাবাকে ছাড়া এটাই প্রথম ঈদ জায়েদ খানের। গেল বছরের ডিসেম্বরে বাবাকে হারিয়েছেন এই অভিনেতা। তাই এবারের ঈদটি অন্যরকমভাবে কাটাতে চাওয়ার পরিকল্পনা থেকেই বেছে নিলেন অনাথ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গ! চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন জায়েদ।

অনাথ আশ্রমে শিশুদের ঈদ আনন্দের মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ ঈদের দিন বলেই বাবাকে হারানোর বেদনা আরো বেশী করে টের পেয়েছেন জায়েদ। জানালেন, সবার সাথে ঈদ আনন্দ উদযাপন করলেও কোথায় যেন বাবার শুন্যতা ছুঁয়ে যাচ্ছিলো তাকে। মাথার উপর একজন অভিভাবক যে কতো গুরুত্বপূর্ণ, এদিন হারে হারে টের পেয়েছেন ‘অন্তর জ্বালা’ ছবির এই নায়ক। তাই ঈদের এরকম আনন্দের দিনেও বাবার শোকের কথা মাথায় রেখে গায়ে জড়িয়েছিলেন কালো রঙের পাঞ্জাবী!

জায়েদ আহ্বান জানিয়ে বলেন, বিকেল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত ছিলাম এফএফসির সেইসব শিশুদের সাথে। এক ধরনের মিতালি হয়ে গিয়েছিলো যেন তাদের সাথে। দারুণ সময় কাটিয়ে স্বর্গীয় অনুভূতি নিয়ে ঘরে ফিরেছি। আমার আহ্বান থাকবে সমাজের বিত্তবানদের প্রতি, তারা যেন তাদের আশপাশের সুবিধাবঞ্চিত, অনাথ এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে দাঁড়ান।

Tags: অন্তর জ্বালাঅভিনয়এফএফসিজায়েদজায়েদ খানলিড বিনোদনশিল্পী সমিতিসংগঠকসিনেমা
Previous Post

শনাক্তের চেয়ে সুস্থতা বেশি, নতুন মৃত্যু ২২

Next Post

লকডাউনের বিধিনিষেধ ২৩ মে পর্যন্ত বাড়ছে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

লকডাউনের বিধিনিষেধ ২৩ মে পর্যন্ত বাড়ছে

বাংলা সিনেমার পোস্টার, ওটিটিতে নতুন কন্টেন্টের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটিতে দেশ-বিদেশের নতুন এক ঝাঁক কন্টেন্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT