চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ‘সুপার হিরো’ দেখে দর্শক মজা পাচ্ছে: আশিকুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 অপরাহ্ন 17, জুন 2018
in বিনোদন
A A

‘ঈদের দিন থেকেই ঢাকায় কয়েকটি হলে আমরা ঘুরলাম। বিশেষ করে ‘সুপার হিরো’র রিয়েকশান দেখতে মধুমিতা হলে আমরা গিয়েছিলাম। দেখলাম যে ছবিটা দর্শক খুব পছন্দ করেছে। ঢাকার বাইরে থেকেও খুব ভালো রেসপন্স পাচ্ছি। সবাই ‘সুপার হিরো’র গল্প, নতুনভাবে উপস্থাপনা, অ্যাকশান সবকিছুই পছন্দ করছে। মূল কথা হচ্ছে ছবিটা দেখে মানুষ মজা পাচ্ছে, বাকিটা দেখা যাক।’

এবারের ঈদে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত ছবি ‘সুপার হিরো’ নিয়ে এভাবেই রবিবার বিকালে বলছিলেন ছবির নির্মাতা আশিকুর রহমান। ঈদের দিন রাজধানী শহরে পুরো টিমসহ ঘুরেছেন। সরাসরি দেখেছেন সিনেমা হলের দর্শককের প্রতিক্রিয়া। রবিবার কোনো হল প্রদক্ষিণে না গেলেও সোমবার ঠিকই বের হবেন বলে জানান।

প্রচারণায় কেনো ‘সুপার হিরো’র মূল আর্টিস্টের দেখা যাচ্ছে না?-এমন প্রশ্নে আশিকুর বলেন, শাকিব খানতো এই মুহূর্তে আছেন ইন্ডিয়াতে। আর বুবলী আপাতত ব্যক্তিগত কাছে পরিবারের সাথে আছেন। তারা ফ্রি হলেই শিগগির ‘সুপার হিরো’র প্রচারণায় স্বশরীরে আমাদের সঙ্গে যোগ দিবেন।

ঈদে ‘সুপার হিরো’ মুক্তি নিয়ে ছিলো অনিশ্চয়তা। এমনকি সেন্সর পাবে কিনা সেটাও নিশ্চিত ছিলো না গত বৃহস্পতিবার পর্যন্ত। অনেক জল ঘোলার পর সেন্সর বোর্ড থেকে বৃহস্পতিবার গ্রীন সিগন্যাল পায় ‘সুপার হিরো’।

গেল মার্চ মাসে অস্ট্রেলিয়া ‘সুপার হিরো’ ছবির শুটিং হয়। তখন অনুমতি না নিয়ে দেশটিতে শুটিং করায় ‘নিপা এন্টারপ্রাইজ’ নামে এক সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ করা হয় তথ্য মন্ত্রণালয়ে। এরপর ছবিটির মুক্তি নিয়ে বাধে জটলা। অভিযোগের বিষয়টি স্বীকার করে ছবির প্রযোজক তাপসী ফারুক তথ্য মন্ত্রণালয়ে ক্ষমা প্রার্থনা করে অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) বরাবর চিঠি দেন।

কদিন পরে কয়েক শর্তে তথ্য মন্ত্রণালয় থেকে ‘সুপার হিরো’র ছবিটির জন্য অনুমতি দেয়া হয়। এরপর ছবির প্রযোজক তাপসী ফারুক ‘সুপার হিরো’ নিয়ে সেন্সরে বোর্ডে জমা দেন। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট কথাচিত্র, যার কর্ণধার তাপসী ফারুক।

ছবিটি বানিয়েছেন আশিকুর রহমান। শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, টাইগার রবি, সিন্ডি রোলিং প্রমুখ। তবে শেষ সময়ে মুক্তি নিশ্চিত হলেও ছবিটি ঈদের বাজারে প্রায় ৮০টির মতো প্রেক্ষাগৃহ দখলে নেয় বলে চ্যানেল আই অনলাইনকে জানান নির্মাতা আশিকুর রহমান।

Tags: আশিকুর রহমানবুবলীলিড বিনোদনশাকিব খানসুপার হিরো
Previous Post

গ্রুপ ই: ব্রাজিল, সুইজারল্যান্ড, নাকি চমক?

Next Post

ডি গিয়াকে চায় না ‘অর্ধেক’ স্প্যানিশ

Next Post

ডি গিয়াকে চায় না ‘অর্ধেক’ স্প্যানিশ

‘পেনাল্টি মিস করে মেসি প্রমাণ করেছে সেও মানুষ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT