চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে যেসব নাটক নিয়ে আসছেন মাবরুর রশিদ বান্নাহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:52 অপরাহ্ন 15, জুন 2018
in বিনোদন
A A

তরুণ নাট্যনির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। নির্মাণের মুন্সিয়ানা দেখিয়ে এরই মধ্যে এসেছেন আলোচনায়। তার নির্মিত নাটকগুলো পেয়েছে জনপ্রিয়তা। ২০১১ সালের বিজয় দিবসে বান্নার রচনা ও পরিচালনায় প্রথম নাটক ‘ফ্ল্যাশব্যাক’ প্রচার হয়েছিল। প্রথম নাটকেই তিনি বাজিমাত করেন। বর্তমানে সব শ্রেণির দর্শকদের কাছে বান্নাহর নাটক মানেই অন্যরকম ভালো লাগা। এই নির্মাতা এবারের ঈদকে টার্গেট করে বেশ কিছু নাটক নির্মাণ করেছেন। সেসব নিয়ে তিনি কথা বললেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে…

অন্যবারের তুলনায় এবার ঈদের জন্য একটু বেশি কাজ করেছি। সবগুলো কাজই বলতে গেলে ব্যতীক্রম। আমি নিজের দিক থেকে চেষ্টা করেছি বেস্ট অ্যাফোর্ড দেয়ার। কারণ, আমার নাটক দেখার জন্য একটা শ্রেণির দর্শক তৈরি হয়েছে। আমার কাজগুলো দেখার জন্য তারা মুখিয়ে থাকে। ফেসবুক, মুঠোফোনে তারা সবসময় আমাকে নক করে, কখন কি কাজ আসছে। আমি কখনোই মানহীন কাজ দিয়ে তাদের হতাশ করে চাইনা। আর ঈদ হচ্ছে আমাদের সবচেয়ে বড় উৎসব। এসময় দর্শকদের ভালো কাজ উপহার দেয়ার জন্য আমি বদ্ধপরিকর।

ঈদের জন্য অনেকগুলো নাটক বানিয়েছি। এরমধ্যে রয়েছে সুখী পরিবার, বোন, মানুষ, সুখ, ছাত্র, চশমায় লেগে থাকা ভালোবাসা, ব্রাজিল ভার্সেজ আর্জেন্টিনা, গল্পটা, হোম টিউটর, আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল, ভাই কিছু বলতে চায়, মেয়েটির রাগ বেশি, নিয়তি, সাংসারিক ভালোবাসা। এরমধ্যে ৪ টি নাটক অনলাইনে প্রকাশ হয়েছে। বাকিগুলো একে একে প্রকাশ পাবে। এবার অনলাইন (ইউটিউব) এর জন্য বেশ কিছু কাজ করেছি। টেলিভিশনের চেয়ে অনলাইনের নাটকে প্রচারের সংখ্যা বেশি হবে। এর কারণ হচ্ছে, বিশ্বকাপ ফুটবল। এর কারণে টেলিভিশনে নাটকের সংখ্যা কম।

শুধু আমি নই, অনেক পরিচালক এবার অনলাইনের দিকে ঝুঁকেছেন। তাছাড়া প্রযোজকদেরও চাহিদা অনলাইনে এর নাটক নির্মাণ। যার কারণে এবার এতগুলো কাজ করতে পেরেছি। তবে আমার কাজ করতে হিমশিম খেতে হয়নি। এর কারণ হচ্ছে টিম ওয়ার্ক। বাইরের দেশ যেমন পার্শ্ববর্তী ইন্ডিয়াতে তারা ভালো ভালো কাজ করতে পারে এর কারণ হচ্ছে, তাদের টিম খুব শক্তিশালী। আমি মনে করি, ভালো কাজের নেপথ্যে একটা শক্তিশালী টিম খুব সাহায্য করে। আমি গত কয়েক বছর ধরে এটা তৈরি করার চেষ্টা করেছি। ঈদের জন্য আমি টোটাল ৩৫ থেকে ৩৬ দিন শুটিং করেছি। সবগুলো দিন মিলিয়ে আমার শুটিং এর অভিজ্ঞতা হলো একটা টিম থাকা খুব জরুরি। টিম যদি ঠিক থাকে ভালো কাজ নিশ্চিত বেরিয়ে আসবে।

টিম বলতে আমি বুঝতে চেয়েছি পরিচালক, ডিওপি, এডিটর, সাউন্ড মানে ‘বিহাইন্ড দ্য স্ক্রিন’ যারা কাজ করেন। তাদেরকে আমরা বেশি গুরুত্ব দেইনা। আমরা সবসময় নজর রাখি শিল্পীদের দিকে। আমার এডিটর, যে মিউজিক করছে, আমার যে সহকারী, কিংবা প্রডাকশন বয় তাদের অ্যাফোর্ড ছিল মারাত্মক। নইলে আমি এতগুলো কাজ করতে পারতাম না। সবচেয়ে বড় কথা হচ্ছে, এতগুলো কাজ জমা দিয়ে দিয়েছি। বাকি আছে দু-তিনটা। যেটা শিগগির দেব। এমনটা হইনি যে, অনেক কাজ করেছি বলে ‘খেই’ হারিয়ে ফেলেছি! এটা মোটেও হয়নি। কাজ কিন্তু খারাপ হয়নি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা বড়জোড় দুইটা কাজ একটু উনিশ-বিশ হয়েছে। বাকিগুলো হান্ড্রেড পারসেন্ট ওকে। আর এতগুলো কাজ করলে দু-একটা হতেই পারে!

এতগুলো কাজ করে আমি মাত্র দুইদিন লেট নাইট শুটিং করেছি। বুধবার ছিল আমার লেট নাইট শুটিং। সবগুলো কাজও শেষ। আমার সাথে যারা কাজ করেছেন সবাই ভীষণ খুশী, অবাকও হয়েছে। এরমধ্যে তানজিন তিশা আমার নির্দেশনায় সাতটা নাটকে কাজ করেছে, ছেলেদের মধ্যে নিশো ভাইয়ের কাজ হয়েছে সর্বোচ্চ, অপূর্ব ভাই প্রতিটি শিল্পী আমাদের সঙ্গে কাজ করে হ্যাপী, আমার টিমকে নিয়ে তারা হ্যাপী। এর কারণ হলো সিস্টেম। প্রি-প্রোডাকশন ও সিস্টেম ঠিক থাকলে ভালো কাজ করা সম্ভব। আমি ফিল করি, আল্লাহর রহমতে অনেক ভালো অবস্থানে আছি। সব কাজ শেষ করে ঈদের দিন থেকে পুরোপুরি ফ্রি হতে পারবো।

আর এরজন্য আমি কৃতজ্ঞ আমার প্রযোজক, বিভিন্ন চ্যানেল ও ইউটিউব সহ যেসক প্লাটফর্মে আমার নাটক আসছে তাদের প্রতি। সবশেষে আমি আটির্স্টদের ধন্যবাদ দিতে চাই। অপূর্ব, আফরান নিশো, সাফা কবির, মেহজাবিন, তানজিন তিশা, পিয়া বিপাশা, তৌসিফ, ইরফান সাজ্জাদ যারাই আমার সঙ্গে কাজ করেছেন প্রত্যেকে আমাকে অনেক বেশি হেল্প করেছে। তাদের কাছে আমি কৃতজ্ঞ। কারণ তারা সহায়তা না করলে আমি এতগুলো কাজ করতে পারতাম না। তারা বেশিরভাগ সময় কল টাইম মেনে শুটিংয়ে এসেছে। এজন্য আমি সময়মতো শুটিং শেষ করতে পেরেছি। এটা খুব ভালো লক্ষণ মনে হয়েছে আমার কাছে।

ছবি: অপূর্ব অভি

Tags: অপূর্বআফরান নিশোইরফান সাজ্জাদতানজিন তিশাতৌসিফপিয়া বিপাশামাবরুর রশিদ বান্নাহমেহজাবিনলিড বিনোদনসাফা কবির
Previous Post

পবিত্র জুমাতুল বিদা পালিত

Next Post

গ্রুপ বি: হিসাবটা যেখানে

Next Post

গ্রুপ বি: হিসাবটা যেখানে

রোনালদো আতঙ্কে রামোস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT