চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে মুক্তি না পেলেও সুপার হিট হবে ‘দহন’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:24 অপরাহ্ন 28, জুলাই 2018
in বিনোদন
A A

গেল ঈদে দেশের প্রেক্ষাগৃহে মোটামুটি চমক দেখিয়েছেন চলচ্চিত্রে সদ্য পা রাখা তরুণ নির্মাতা রায়হান রাফী। ‘পোড়ামন ২’ দিয়ে তিনি পৌঁছে গেছেন দেশের আপামর দর্শকের কাছে। কথা ছিলো, আসছে ঈদে ফের নতুন ছবি নিয়ে হাজির হবেন। কিন্তু শেষ পর্যন্ত এমন তাড়াহুড়োর সিদ্ধান্ত থেকে সরে এলেন নির্মাতা।

‘পোড়ামন ২’-এর পর আসছে ঈদে সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত ‘দহন’ ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন রাফী ও প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। ঈদুল আজহায় মুক্তি টার্গেট করে নির্মাণ কাজ এগিয়ে নিলেও শেষ পর্যন্ত এমন সিদ্ধান্ত থেকে সরে আসলেন ‘দহন’ সংশ্লিষ্টরা। গেল সপ্তাহেই চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন জাজ কর্ণধার আবদুল আজিজ। গত সপ্তাহে তিনি বললেন, ঈদে ‘দহন’ মুক্তির সম্ভাবনা নেই। এর পরিবর্তে ‘বেপরোয়া’ মুক্তি পাবে।

আর জাজের এমন সিদ্ধান্তের পর নির্মাতা রায়হান রাফীও ‘দহন’ নিয়ে সাফ কথা জানিয়ে দিলেন। ‘দহন’ ঈদে না আসার কারণ জানিয়ে রাফী বললেন, আমরা চাইনি তাড়াহুড়া করে এমন কোন ছবি আপনাদের উপহার দিতে যা টেকনিক্যাল দিক দিয়ে কিছুটা দুর্বল থাকবে। ‘দহন’ যে ধরনের ছবি,যেই বিগ বাজেটের ছবি, যে ধরনের গল্পের ছবি তার পোস্ট প্রোডাকশনে প্রচুর সময় লাগে। এতে প্রচুর ভিএফক্স এর কাজ রয়েছে। সব কিছু পারফেক্ট ভাবে করতে আমাদের কিছুটা সময় লাগছে।

ঈদে মুক্তি না দিতে পারলেও ‘দহন’ ছবিটিও ‘পোড়ামন ২’-এর মতো হিট কন্টেন্ট হবে জানিয়ে আত্মবিশ্বাসী রাফী আরো বলেন, আমরা আপনাদের ঠকাতে চাই না। আমরা চাই না আপনারা হলে গিয়ে মন খারাপ করুন। আমরা আপনাদের একটি আন্তর্জাতিক মানের ছবি উপহার দিতে চাই এই জন্য আমরা ঈদে ‘দহন’ মুক্তি দিতে পারছি না। আশা রাখি ‘পোড়ামন ২’-এর মতো ‘দহন’ও সুপার হিট হবে!

এদিকে ‘দহন’ না এলেও জাজ মাল্টিমিডিয়া থেকে আসছে ঈদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ‘বেপরোয়া’ নামের ছবিটি। যে ছবিতে জুটি বেধে অভিনয় করেছেন রোশান ও ববি। ছবিটি পরিচালনা করেছেন কলকাতার মসলাদার বাণিজ্যিক ছবির সুপারহিট নির্মাতা রাজা চন্দ। গেল বছর এই ছবির বেশিরভাগ শুটিং হয়েছিল ভারতের তেলেঙ্গানা রাজ্যের রামুজি ফিল্ম সিটিতে।

Tags: দহনপোড়ামন-২রামুজি ফিল্মলিড বিনোদন
Previous Post

ডানপন্থি রাজনীতির সঙ্কট কাটাতে কি নতুন কেউ আসছে?

Next Post

সিরিজ জয়ের ভালো সুযোগ দেখছেন মিরাজ

Next Post

সিরিজ জয়ের ভালো সুযোগ দেখছেন মিরাজ

সামাজিক মাধ্যমগুলোর লাগাম টানতে বলছে যুক্তরাজ্য সংসদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT