চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে বড় পর্দায় ‘সুপার হিরো’কে চাইছে জাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:51 অপরাহ্ন 13, জুন 2018
in বিনোদন
A A

সেন্সরে আটকে আছে শাকিব-বুবলীর ‘সুপার হিরো’। চলচ্চিত্রের অন্দর মহলে গুঞ্জন, ছবিটি সেন্সরে আটকানোর নেপথ্যে আছে জাজ মাল্টিমিডিয়ার হাত! এর পেছনে গুঞ্জনকারীদের অন্যতম যুক্তি জাজের ‘পোড়ামন ২’। কারণ শাকিবের ‘সুপার হিরো’ আটকাতে পারলে জাজের ছবি ‘পোড়ামন ২’ বেশি হলে মুক্তি পাবে!

কিন্তু এটাকে সম্পূর্ণ মিথ্যে আর ভিত্তিহীন বলেই উড়িয়ে দিলেন জাজের কর্ণধার আব্দুল আজিজ। আজ বুধবার নিজের ফেসবুকে এ প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন আবদুল আজিজ।

স্ট্যাটাসে তিনি বলেন, ঈদ মানে উৎসব। আর উৎসবের আনন্দ আরো বাড়িয়ে দেয় ভালো সিনেমা। জাজ মনে করে ‘সুপার হিরো’ ভালো সিনেমা। আর হল বাঁচিয়ে রাখতে হলে ভালো সিনেমার কোন বিকল্প নেই। জাজ আছে ‘সুপার হিরো’ এর সাথে।

তিনি আরও লেখেন, হয়তো ‘সুপার হিরো’ আসলে ‘পোড়ামন-২’-এর ২৫ টা হল কমে যাবে। যাক কমে, তবুও ভালো সিনেমা আসুক, হল বাঁচুক। ‘পোড়ামন ২’ অনেক ভালো সিনেমা। ঈদ পরবর্তী হল ঠিকই পাবে ইনশাল্লাহ। এই মুহূর্ত জাজ চেষ্টা করছে যাতে ‘সুপার হিরো’ মুক্তি পায়। ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই।

সুদূর সিডনিতে অনুমতিবিহীন শুটিং করায় ‘নিপা এন্টারপ্রাইজ’ নামের একটি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ করা হয় তথ্য মন্ত্রণালয়ে। এরপর ছবিটির মুক্তি নিয়ে জটিলতা সৃষ্টি হয়। অভিযোগের বিষয়টি স্বীকার করে ছবির প্রযোজক তাপসী ফারুক তথ্য মন্ত্রণালয়ে ক্ষমা প্রার্থনা করে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) বরাবর চিঠি দেন। এরপর তথ্য মন্ত্রণালয় থেকে ছবিটির জন্য অনুমতি দেওয়া হয়।

আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ বর্তমানে ছবিটি সেন্সর বোর্ডে জমা রয়েছে। জানা গেছে, আগামীকাল (বৃহস্পতিবার) সুপার হিরো ছবিটি সেন্সরে প্রদর্শিত হবে।

Tags: ঈদজাজপোড়ামন-২বুবলীলিড বিনোদনশাকিব খানসুপার হিরো
Previous Post

দীপিকা পাড়ুকোনের বাসভবনে আগুন

Next Post

এখনো যে ৫টি কাজ সৌদি নারীরা করতে পারে না

Next Post

এখনো যে ৫টি কাজ সৌদি নারীরা করতে পারে না

বিশ্বকাপ

বিশ্বকাপ: যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT