চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে পোশাক শ্রমিকদের জন্য ১৭১টি বিআরটিসি বাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:59 অপরাহ্ন 08, আগস্ট 2019
in - সেমি লিড, অর্থনীতি
A A

কোরবানি ঈদে বাড়ি ফেরা পোশাক শ্রমিকদের জন্য ১৭১টি বিআরটিসি বাস দিয়েছে সরকার। এর মধ্যে শুক্রবার (৯ আগস্ট) সকাল ৭টা থেকে উত্তরবঙ্গের উদ্দেশে গাজীপুর চৌরাস্তা থেকে প্রতি ১৫ মিনিট পরপর মোট ১৫১টি বাস ছাড়বে। এছাড়া চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন এলাকার উদ্দেশে আরও ২০টি বাস ছাড়বে।

পোশাক শ্রমিকরা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সে জন্য তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন বিজিএমইএ গত ২০ জুলাই বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিসি) বরাবর আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিসি) এই সিদ্ধান্ত নিয়েছে।

বিজিএমইএ থেকে এই তথ্য জানানো হয়েছে।

শ্রমিকরা ঈদে কোনোরকম ভোগান্তি ও হয়রানি ছাড়াই যেন ঢাকা থেকে বাড়ি ফিরতে পারেন সেই নিশ্চয়তা চায় বিজিএমইএ। এর পরিপ্রেক্ষিতে গত রমজানের ঈদের মতোই কোরবানির ঈদের গার্মেন্টস শ্রমিকদের কথা চিন্তা করে বিআরটিসি বাসের জন্য গত ২০ জুলাই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে আবেদন করেন বিজিএমইএ’র সভাপতি।

একইদিন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যানের কাছেও আবেদন করেন তিনি। তার আবেদনর পরিপ্রেক্ষিতে শ্রমিকদের বাড়ি ফেরার জন্য ১৭১টি বাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিআরটিসি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে বিজিএমইএর সভাপতি লিখেছেন, ‘দেশের পোশাক শিল্পে প্রত্যক্ষভাবে ৪৫ লাখ এবং পরোক্ষভাবে দুই কোটি শ্রমিক-কর্মচারী কর্মরত রয়েছে। তাদের অবদানে রপ্তানি বাণিজ্যের ৮৩ শতাংশ বৈদেশিক মুদ্রা আসে দেশের অর্থনীতিতে। এই জনশক্তির বেশির ভাগই মুসলিম। ফলে ঈদের ছুটি শুরু হলে ঢাকা ও আশপাশের ৪৫ লাখ শ্রমিকরা বাস ট্রেন এবং লঞ্চের মাধ্যমে বাড়ি যেতে ঝাঁপিয়ে পড়ে। তাতে বাস, ট্রেন এবং লঞ্চের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। বাড়ি যেতে ভোগান্তি এবং হয়রানির শিকার হতে হয়। তাই গার্মেন্টস শ্রমিকদের নিরাপদে বাড়ি ফিরতে বাস প্রদানের জন্য আপনার সহায়তা কামনা করছি। একই সঙ্গে অন্তত ১০০টি বিশেষ বাসের বরাদ্দ রাখার দাবি জানাচ্ছি।’

একইভাবে শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন ও লঞ্চের ব্যবস্থা গ্রহণের জন্য রেলপথ ও নৌ মন্ত্রণালয়ের কাছে আবেদন জানান রুবানা হক। তবে ওই দুই মন্ত্রণালয় থেকে তেমন সাড়া মেলেনি অর্থাৎ এ বছর ট্রেন কিংবা লঞ্চে বিশেষ কোনো ব্যবস্থা এখনও নেয়া হয়নি।

Tags: পোশাক রপ্তানিপোশাক শ্রমিকবিজিএমইএ
Previous Post

দা-ছুরি তৈরিতে ব্যস্ত থাকলেও বেচাকেনা জমেনি কামারশালায়

Next Post

বিদায় বলে দিলেন হাশিম আমলা

Next Post

বিদায় বলে দিলেন হাশিম আমলা

স্বপন ভট্টাচার্য্য। ছবি: ইত্তেফাক

ডেঙ্গু নিয়ে প্রতিমন্ত্রীর এলিট মশাতত্ত্ব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT