চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে আসছে ‘সুবোধ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:18 অপরাহ্ন 25, জুলাই 2018
in বিনোদন
A A

বসু একজন প্রভাবশালী ব্যক্তি। তার এলাকায় বসবাস করে সুজন নামের আরেক যুবক। বাস্তবতাকে উপেক্ষা করে সুজন সামান্য কাজ করে জীবন-যাপন করে। অন্যদিকে সুজনের বাবা প্রায়ই অসুস্থ থাকেন। সুজনের প্রেমিকা ইভা ধনী পরিবারের মেয়ে হয়েও সুজনের সবকিছুই মেনে নিয়ে তার সাথে জীবন চালিয়ে নেয়ার মানসিকতা রাখে। অপরদিকে মিথিলা গ্রামের সহজ সরল মেয়ে ছিল কিন্তু বাস্তবতার বেড়াজালে তাকে খারাপ পথে নামতে হয়। সে শুরুতে পকেট মার এরপর বিভিন্ন ধান্দায় লিপ্ত হয়।

মিথিলা পছন্দ করে বসুকে। কিন্তু মুখে তা কখনোই প্রকাশ করতে পারে না। একপর্যায়ে দেখা যায় বসু , সুজনের পরিবারকে ঘর ছাড়া করে। সুজন তার বাস্তবতা যখন বসুকে ব্যাখ্যা করে তখন বসু তার ভিতরের আত্মগ্লানি নিয়ে বাড়ি থেকে রাস্তায় বের হয়, তখন বিপক্ষ দলের লোকেরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ওদিকে মিথিলা, ইভাকে কিডন্যাপ করে। সুজনের পরিস্থিতি নিয়ে বসু একসময় আবেগি হয়ে সুজনকে সাহায্য করে। পরিশেষে সুবোধের প্রতিকৃতি বসুর মধ্যে প্রতিফলন হয়। এমনি সামাজিক একটি গল্প নিয়ে এগিয়ে যাবে নাটক ‘সুবোধ’।

নাটকে বসু চরিত্রে দেখা যাবে ছোট পর্দার পরিচিত মুখ কল্যাণ কোরাইয়াকে আর মিথিলা চরিত্রে আছেন কাজী নওশাবা। নাটকটিতে আরও অভিনয় করছেন এ্যানি খান, প্রিন্স রনি, হারুন রশিদ, জে আর খান জিতু সহ অনেকে।

কারুকাজ প্রোডাকশনের ব্যানারে নাটকটিতে নির্বাহী প্রযোজক হিসেবে আছেন এসজেডআর সরকার। ‘সুবোধ’ নাটকটি নির্মাণ করছেন মামুন খান। গল্প লিখেছেন উদয় অনির্বাণ, বিশ্লেষণ করেছেন তির্থক আহসান রুবেল এবং এটি রচনা করেছেন শুভ্র সরখেল।

‘সুবোধ’ প্রসঙ্গে কাজী নওশাবা বলেন, এই নাটকে আমার চরিত্রের নাম মিথিলা। চরিত্রটিতে আমি একজন গ্রাম থেকে শহরে এসে সারভাইভ করতে না পেরে খারাপ তথা ছিনতাই সহ নানারকম অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়ি। এর আগে এমন চরিত্রে আমি কাজ করিনি। ‘সুবোধ’ একটি সামাজিক গল্পের নাটক। এখানে চাহিদা অনুযায়ী চরিত্রকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

অভিনেতা কল্যাণ কোরাইয়া বলেন, নাটকটির নাম ‘সুবোধ’। নামেই ভালো কিছু বোধের আভাস আছে। গল্পটাও একটু ভিন্ন। দর্শক যাতে ভালো কিছু গ্রহণ করতে পারে নাটকটির মাধ্যমে আমরা সেই চেষ্টাই করছি।

আসছে ঈদুল আজহায় যে কোনো একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে ‘সুবোধ’।

Tags: কল্যাণ কোরাইয়াকাজী নওশাবাসুবোধ
Previous Post

গার্দিওলাকে পাচ্ছে না আর্জেন্টিনা

Next Post

পাকিস্তানে ঘটনাবহুল ভোটগ্রহণ শেষে ফলাফলের অপেক্ষা

Next Post
পাকিস্তানের জাতীয় নির্বাচন

পাকিস্তানে ঘটনাবহুল ভোটগ্রহণ শেষে ফলাফলের অপেক্ষা

ইডব্লিউজি দেশের ভাবমূর্তি নষ্ট করছে, অভিযোগ আওয়ামী লীগের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT