চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের সকালে ফারুকীর ‘টেলিভিশন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:22 অপরাহ্ন 31, জুলাই 2020
in বিনোদন
A A
বাংলাদেশের নাটক ‘টেলিভিশন’ এর দৃশ্য, তিনজন অভিনেতা ও একজন অভিনেত্রীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের শুরু থেকেই গভীর বেদনায় পৃথিবী আচ্ছন্ন। এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরের মতো ঈদুল আযহাতেও ৮ দিনব্যাপী চ্যানেল আই সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো।

তবে দর্শকের পছন্দের শীর্ষে থাকে প্রতিদিনের বিশেষ চলচ্চিত্র। ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দর্শক দেখতে পারবেন মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত চলচ্চিত্র ‘টেলিভিশন’।

২০১৩ সালে ২৫ জানুয়ারি মুক্তি পাওয়া সিনেমাটির কাহিনী লিখেছেন যৌথভাবে আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকী। এটি তিনটি প্রতিষ্ঠানের ব্যানারে নির্মাণ করা হয়েছে যথক্রমে ছবিয়াল, স্টার সিনেপ্লেক্স ও মোগাদর ফিল্ম (জার্মানি)।

ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা। এছাড়া আরো অভিনয় করেন মুকিত জাকারিয়া, শামীম শাহেদ, শাহির হুদা রুমি প্রমুখ।

চলচ্চিত্রটি নির্মাণাধীন থাকা কালে গুটেনবর্গ ফিল্ম ফেস্টিভাল-এ চিত্রনাট্যের জন্য পুরস্কার লাভ করে এবং মুক্তি আগেই জিতে নেয় ২০১২ সালের এশিয়ান সিনেমা ফান্ড ফর পোস্ট প্রোডাকশন পুরস্কার।৮৬ তম একাডেমী অ্যাওয়ার্ড (অস্কার) এর বিদেশি ভাষার ছবির প্রতিযোগিতায়ও অংশ নেয়ার জন্য চলচ্চিত্রটিকে বাংলাদেশ থেকে মনোনয়ন দেয়া হয়। এছাড়া ১৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘এশিয়ান সিলেক্ট’ ক্যাটাগরিতে সেরা ছবি হিসেবে ‘নেটপ্যাক পুরস্কার’ পায়। অষ্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০১৩ সালে এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে (অ্যাপসা) ফার্স্ট জুরি গ্র্যান্ড পুরস্কার অর্জন করে টেলিভিশন।

টেলিভিশন’ ছবিটি দেখানো হবে ঈদের দিন। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নুশরাত ইমরোজ তিশা, মোশারফ করিম, মুকিত জাকারিয়া, শামীম শাহেদ, শাহির হুদা রুমি প্রমুখ।

Tags: আনিসুল হকচঞ্চল চৌধুরীছবিয়ালটেলিভিশননুসরাত ইমরোজ তিশামুকিত জাকারিয়ামোশাররফ করিমমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনশামীম শাহেদস্টার সিনেপ্লেক্স
Previous Post

অনিল মুরালির মৃত্যু, শোকার্ত মালায়ালাম সিনে ইন্ডাস্ট্রি

Next Post

পিরোজপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পিরোজপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রী মহোদয় স্বাস্থ্য সচেতনতায় বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: নতুন শনাক্ত ২৭৭২, মৃত্যু ২৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT