চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:32 অপরাহ্ন 12, আগস্ট 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-ঈদের শুভেচ্ছা বিনিময়

মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন  ।

বঙ্গভবনে ঈদ উপলক্ষে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বাড়ানোর পাশাপশি সামর্থ্যবানদের বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। নিজ দায়িত্বে কোরবানির বর্জ্য অপসারণের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, সচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।

এডিস মশার বিস্তার রোধে দুষণমুক্ত পরিবেশ বজায় রাখতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি। তিনি আশা করেন, সম্মিলিত প্রচেষ্টায় বন্যা ও ডেঙ্গুর কবল থেকে শিগগিরই মুক্তি পাবে দেশবাসী।

তিনি বলেন, কোরবানির মর্ম অনুধাবন করে সমাজে ন্যায়বিচার, শান্তি ও সমতা প্রতিষ্ঠায় সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সমাজের প্রতিটি স্তরে কোরবানির শিক্ষা কাজে লাগাতে হবে।

এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার সকাল ৮টায় হাইকোর্টের সামনে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। এরপর তিনি সিনিয়র রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণ এবং পেশাজীবীদের সঙ্গে রাষ্ট্রপতি ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

অন্যদিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়ে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কামনা করেছেন, ঈদ উল আযহা যে ত্যাগের মহিমা শেখায় তা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক।

চলার পথে শত প্রতিকূলতার মধ্যে বাংলাদেশ এগিয়ে যাবে। এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, সেই আহ্বান জানান তিনি।

পবিত্র ঈদুল আযহার এই দিনে প্রধানমন্ত্রীর বাসভবন সকলের জন্যই উন্মুক্ত। ঈদের নামাজ শেষ করেই রাজনীতিক, সামাজিক, পেশাজীবী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ ভীড় করেন গণভবনে।

তবে এবারের আয়োজন কিছুটা ভিন্ন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রথমে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দলীয় নেতা ও কর্মী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্বিজীবী এবং সকল শ্রেণী ও পেশার জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

পরে তিনি একই স্থানে সকাল ১১টা থেকে বিচারক, মন্ত্রীপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, বিদেশি কূটনীতিক, সিনিয়র সচিব এবং সচিব মর্যাদার অন্যান্য বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শোকাবহ ১৫ আগস্টের কথাও স্মরণ করেন। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের প্রতি এদেশের মানুষ যে আস্থা ও বিশ্বাস রেখেছে তার মর্যাদা রক্ষা করতে হবে।

Tags: ঈদ-উল আযহাঈদুল আযহাঈদুল আযহা-২০১৯প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

ঈদের ৩ ছবি মুক্তি পেল দেশের ২১৫ প্রেক্ষাগৃহে

Next Post

দিনাজপুরে উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত

Next Post

দিনাজপুরে উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত

ট্রাক খাদে পড়ে ৩ গরু ব্যবসায়ি নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT