চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের পর যুবাদের নিয়ে আবাসিক ক্যাম্পের ভাবনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:37 অপরাহ্ন 15, জুলাই 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের বাজেট বোর্ডের সভায় পাঁচজন কর্মকর্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আকবর-ইমন-শরিফুলরা দেখিয়েছেন বিশ্বজয়ের পথ। তাদের দক্ষতা ও অদম্য ইচ্ছাশক্তির কাছে পরাজিত হয়েছে শক্তিধর সব প্রতিপক্ষ। যুবাদের মঞ্চে বাংলাদেশের ‘চ্যাম্পিয়ন’ তকমা ধরে রাখার দায়িত্ব বর্তাবে আকবরদের পরবর্তী ব্যাচের উপর, যারা ২০২২ সালে খেলবে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে।

বিশ্বকাপ শুরু হতে মাত্র ১৬ মাস বাকি থাকলেও এখনো অনূর্ধ্ব-১৯ দল গঠন করতে পারেনি বিসিবি। করোনাভাইরাসের কারণে পুরো প্রক্রিয়া স্থবির হয়ে ছিল চার মাস।

অনেকটা সময় অলস চলে যাওয়ায় বুধবার জুনিয়র লেভেলের নির্বাচকদের নিয়ে জরুরি বৈঠক করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। করোনা পরিস্থিতির উন্নতি হলে আসছে ঈদের পর বিকেএসপিতে শুরু করার ভাবনা ক্যাম্পের।

বিশ্বকাপ দল গঠন ছাড়াও আকবরদের নিয়ে কীভাবে কাজ করা যায় সেটিও হয়েছে আলোচনা। খালেদ মাহমুদ বললেন, ‘মূলত পরবর্তী বছরের পরিকল্পনা নিয়ে বসেছিলাম। বিশ্বকাপ মাত্র ১৬ মাস দূরে, ওটা মাথায় রেখে পরিকল্পনা করা যে আমরা কীভাবে আগাব। কারণ বেশ কয়েকমাস পিছিয়ে গেছি। মাঠে যেতে পারছি না, অনুশীলন শুরু করতে পারছি না। আজ একটা পরিকল্পনা হয়েছে, কী করতে পারি সামনের দিনগুলোতে। পরিকল্পনা আছে ঈদের পরে যদি পরিস্থিতি ভালো হয়, সরকারের অনুমতি পাই, অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প শুরু করতে চাই আমরা।’

‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে যারা ফিরে আসলো, তাদের ব্যাপারেও কিছু আলাপ ছিল। নতুন কিছু সংযোজন করতে যাচ্ছি আমরা। অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে স্কুল ক্রিকেটের সব জোনাল চ্যাম্পিয়নদের নিয়ে একটা লংগার ভার্সন ক্রিকেট করতে পারি কিনা সেটি নিয়ে আলোচনা হয়েছে।’

‘ঠিক করেছি আগস্টের মাঝামাঝি বা শেষে যেন কোয়ারেন্টাইন করতে পারি। অনূর্ধ্ব-১৯ দলের ছেলেদের নিয়ে বিকেএসপিতে ক্যাম্প করার চিন্তা করছি। বিকেএসপিতে ইন্টারন্যাশনাল যে হোস্টেল আছে, সেটা যদি পুরোটা পেয়ে যাই ওখানেই কোয়ারেন্টাইন করে চার সপ্তাহের একটি ক্যাম্প করতে পারি। ওখানেই ট্রেনিং হবে।’

‘নির্বাচকসহ সবাই ওখানে থাকবে। যেহেতু ওয়াইসিএল (ইয়ুথ ক্রিকেট লিগ) এর ওয়ানডে টুর্নামেন্টটা হয়নি, সে কারণে অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনও হয়নি। ওই ক্যাম্পের মাধ্যমে আমরা নির্বাচন প্রক্রিয়াটা বের করে আনব, এটাই পরিকল্পনা।’ যোগ করেন খালেদ মাহমুদ।

Tags: খালেদ মাহমুদটাইগার যুব দলবাংলাদেশ যুব দলবিকেএসপিবিসিবিলিড স্পোর্টস
Previous Post

বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে অধ্যাপক আরেফিন সিদ্দিক

Next Post

ওয়েব সিরিজ: ‘অনৈতিক’ অংশ সরাতে হাইকোর্টের নির্দেশ

Next Post
ঢাকার কেন্দ্রীয় কারাগার ভবনের সামনে মূর্তি ও গাড়ির সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েব সিরিজ: ‘অনৈতিক’ অংশ সরাতে হাইকোর্টের নির্দেশ

পরিবেশকর্মীরা কক্সবাজার সৈকত পরিষ্কার করছেন, ব্যাগে আবর্জনা সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সৈকত পরিষ্কার করলেন পরিবেশকর্মীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT