চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের দ্বিতীয় দিনে ব্যতিক্রমী আয়োজনে ‘কৃষকের ঈদ আনন্দ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:40 অপরাহ্ন 05, জুন 2019
in বিনোদন
A A

ঈদ মানেই টেলিভিশনে ‘কৃষকের ঈদ আনন্দ’। ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আইয়ের পর্দায় বিকাল ০৪.৩০ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ফার্মারস গেইম শো ‘কৃষকের ঈদ আনন্দ’।

‘কৃষকের ঈদ আনন্দ’ সারাদেশের মানুষের প্রাণের অনুষ্ঠানে রূপ নেয়। কারণ এটাতে লেগে আছে মাটির সুবাস, শেকড়ের ঘ্রাণ! যে অনুষ্ঠানে সর্বাধিক দর্শকের চোখ আটকে থাকে এর নির্মাণ গুণে আর ভরপুর বিনোদনে।

অনুষ্ঠানে কৃষকদের নিয়ে আনন্দ-বিনোদনের পাশাপাশি থাকে সমাজ উন্নয়নমূলক বিভিন্ন ভাবনার কথা। যার ফলে অনুষ্ঠানটি হাসি আনন্দের পাশাপাশি সমাজ উন্নয়ন ভাবনায় সংশ্লিষ্ট মহলকেও সজাগ করে তোলে। প্রতিটি অনুষ্ঠানে থাকে একটি থিম। যার ভিত্তিমূলে থাকে কৃষক সমাজ। প্রতিবারই কৃষকের ঈদ আনন্দের পরিবেশ ও পরিবেশনায় বেশ খানিকটা ভিন্নতা পাওয়া যায়। কিন্তু এবারের ‘কৃষকের ঈদ আনন্দ’ একেবারেই অন্য প্রেক্ষাপটে নির্মিত।

শাইখ সিরাজের অনুষ্ঠানে ক্যামেরার গতিপথ অনেক সময়ই ব্যাকরণ মেলে চলে না চললেও বাস্তবতার বাইরে এতটুকুও যায় না। তার ক্যামেরায় সারাক্ষণই ধরা পড়ে দেশ, দেশের মানুষ আর দেশাত্মবোধ। এবার কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানে সেদিকটিই আরো উজ্জ্বল হয়ে উঠেছে। দেশের সাধারণ কৃষকদের নিয়ে একটি বিনোদনমূলক অনুষ্ঠান করার পাশাপাশি সচেতনতার একটি আয়নাও যে তৈরি করা যায় তা প্রকাশ পেয়েছে এবারের অনুষ্ঠানে।

দর্শক অনুষ্ঠানটি দেখবেন, আনন্দের পাশাপাশি হাসবেন এবং ভাববেন অতীত ও বর্তমানকে নিয়ে, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব ভবিষ্যতে এই ভাবনাও আচ্ছন্ন করে তুলবে দর্শককে একথা নিঃসন্দেহে বলা যায়।

ঈদের দ্বিতীয় দিনে চ্যানেল আইয়ের পর্দায় আরও থাকছে দেশের বিশিষ্টজন ও রাজনীতিবিদদের অংশগ্রহনে ম্যাগাজিন অনুষ্ঠান ভালোবাসার বাংলাদেশ। এছাড়াও প্রচার হবে নাটক জয় হলো জয়দেবপুরে, মমি, অবাক মেঘের বাড়ি এবং টেলিফিল্ম তাহার সহিত বসবাস।

Tags: ঈদ ২০১৯কৃষকের ঈদ আনন্দলিড বিনোদনশাইখ সিরাজ
Previous Post

এবার আমার নাটকের শিল্পীরা ব্যতিক্রম: বান্নাহ্

Next Post

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন পরিবারের সাত সদস্য

Next Post

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন পরিবারের সাত সদস্য

রাজু ভাস্কর্যেই ঈদ করলো ছাত্রলীগের পদবঞ্চিতরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT