চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের দিনে চ্যানেল আইয়ে যতো আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:53 অপরাহ্ন 02, মে 2022
in বিনোদন
A A
ঈদের দিনে চ্যানেল আইয়ে দর্শকদের জন্য বিশেষ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল ফিতরেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।

এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং কৃষকের ঈদ আনন্দ।

তারই ধারাবাহিকতায় ঈদের দিন চ্যানেল আইয়ে থাকছে যেসব অনুষ্ঠান:

সিনেমা:
এদিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখবেন সময়ের আলোচিত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। চিত্রনাট্য ও পরিচালনায় নূরুল আলম আতিক। অভিনয় করেছেন আহমেদ রুবেল, লায়লা হাসান, স্বাগতা, জয়রাজ, আশনা হাবিব ভাবনা, শিল্পী সরকার অপু, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, শাহজাহান সম্রাট, জোবায়েদ, দীপক সুমন, আশীষ খন্দকার, দিলরুবা দোয়েল প্রমুখ।

টেলিছবি:
‘শেষ দেখা’। রচনা ও পরিচালনায় ভিকি জাহেদ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

নাটক:
নাটক ‘হারাধনের একটি বাগান’। রচনা বৃন্দাবন দাস ও পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাজনীন চুমকি, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে।

নাটক ‘একজন সুস্থ মানুষের শেষ চিঠি’। গল্প রাবেয়া খাতুন, পরিচালনায় আবুল হায়াত। অভিনয়ে ইরেশ যাকের, জাকিয়া বারি মম প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

এছাড়া ঈদের ৮ দিনব্যাপী প্রতিদিনের বিশেষ ধারাবাহিক ‘সৈয়দপুরের সৈয়দ সাহেব’ দেখানো হবে প্রতি সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। প্রখ্যাত শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘ছোট কাকু’ সিরিজ থেকে বরাবরের মতো এই গল্পে নাটকটি নির্মাণ করেছে গুণী অভিনেতা আফজাল হোসেন।

Tags: চঞ্চল চৌধুরীটেলিছবিনাজনীন চুমকিনাটকনিশোবৃন্দাবন দাসমেহজাবীনলিড বিনোদনশাহনাজ খুশি
Previous Post

সকল প্রস্তুতি সম্পন্ন, মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর

Next Post

দূষণ রোধে রাসায়নিক সারের শক্তিশালী বিকল্প মানব মূত্র!

Next Post
জনতা একটি পোস্টার দেখছে, সামাজিক বা রাজনৈতিক প্রতিবাদে অংশগ্রহণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

দূষণ রোধে রাসায়নিক সারের শক্তিশালী বিকল্প মানব মূত্র!

চাঁদ ও তারার সাথে মসজিদের silhouette, আকাশে রাত্রি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT