চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছবিগুলো প্রমাণ করছে ‘বাংলা ছবির দর্শক আছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:49 অপরাহ্ন 07, মে 2022
in বিনোদন
A A
বাংলা সিনেমা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তি প্রাপ্ত চার ছবির মধ্যে তিনটি দেশের সিনেমা হলগুলোতে দেদারসে চলছে। দর্শকের হলমুখি হওয়ার সেই জোয়ার নিয়ে সরগরম ফেসবুক ও ইউটিউবও। হলে হলে লম্বা লাইন, ভিড়ভাট্টা সবকিছুই দেখা যাচ্ছে।

বিশেষ করে গলুই, বিদ্রোহী ও শান ছবিগুলো দেখতে আবার যে দর্শক হলমুখি হয়েছে সেই প্রমাণ মিলেছে গত ৫ দিনে। সিনেমা হল মালিক সমিতি, স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের সাথে আলাপ করে তার কিছুটা আঁচ পাওয়া গেল।

চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য এই ঈদে দর্শকদের হলমুখি হওয়ার বিষয়টি ‘সিনেমা ঘুরে দাঁড়ানোর গ্রিন সিগন্যাল’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সিনেমার সুদিনে আবার প্রবেশ করা যাবে। নইলে দর্শক ভারতীয় দক্ষিণী ছবি কিংবা ওটিটিতে বুঁদ হতে থাকবে।

বছরজুড়ে ঢাকার স্টার সিনেপ্লেক্সে হলিউডের ছবির দর্শক বেশি থাকে। তবে এই ঈদে বসুন্ধরা সিটি (পান্থপথ), সীমান্ত সম্ভার (ধানমন্ডি) ও সনি (মিরপুর) শাখাগুলোতে গলুই ও শান দুটি ছবি প্রদর্শনের পর ভিন্ন চিত্র দেখছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির ম্যানেজার মেজবাহ আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, সিনেপ্লেক্সের তিনটি শাখাতে ‘গলুই’ ও ‘শান’ দুটি ছবি খুব ভালো চলছে। দর্শক স্বতঃস্ফূর্তভাবে ছবি দুটি উপভোগ করছেন।

তিনি বলেন, বাংলা ছবির দর্শক যে এখনও ফুরিয়ে যায়নি সেটা আবারও প্রমাণ হলো। এভাবে দর্শকদের ভালো ছবি উপহার দিতে পারলে তারা অবশ্যই সিনেমা হলে নিয়মিত আসবেন। তাই এখন ভালো ছবি বানানোর কোনো বিকল্প নেই।

বগুড়ার বিখ্যাত সোনিয়া হলে চলছে শাকিব খানের ‘গলুই’। হলটির দায়িত্বে থাকা সাজেদ ইসলাম রানা জানান, পরিবার নিয়ে মানুষ সিনেমা হলে আসছে। যেটা আগে দেখাই যেত না। এ কারণে খুব ভালো ব্যবসা হচ্ছে।

২০১৯ সালের ঈদে সুপারস্টার শাকিব খানের পাসওয়ার্ড দেখতে মানুষের ঢল নেমেছিল। পরে দুটি বছর করোনায় সবকিছু এলোমেলো করে দেয়। নতুন পুরাতন মিলিয়ে প্রায় দুই শ’র মতো সিনেমা হল এই ঈদে চালু আছে।

ঈদের গলুই, শান, বিদ্রোহী তিনটি ছবি দিয়ে আবারও মানুষ হলমুখি হয়েছে বলে মনে করেন প্রদর্শক সমিতির সেক্রেটারি আওলাদ হোসেন উজ্জ্বল। তিনি বলেন, মানুষ হলে আসা শুরু করেছে। এখন পরিচালক ও প্রযোজকদের উচিত ভালো ছবি বানানো অব্যাহত রাখা।

ঈদের মধ্যে গলুই, শান ও বিদ্রোহী তিনটি ছবি মানুষ দেখছে উল্লেখ করে প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক বলেন, ঢাকায় শান এর দর্শক বেশি। তার কারণ ঢাকায় ভালো ভালো হলগুলো শান পেয়েছে। আবার গ্রামগঞ্জের মানুষ সিঙ্গেল স্ক্রিনে গলুই ও বিদ্রোহী বেশি দেখছে। তবে তিনটি ছবিই যে মানুষ দেখছে এটাই বিশাল ব্যাপার৷

প্রদর্শক সমিতির সেক্রেটারি আরো বলেন, চলতি সপ্তাহের শেষে ছবিগুলোর ব্যবসায়িক হিসেব বোঝা যাবে। এর আগে চূড়ান্ত তথ্য আসবে না। সবমিলিয়ে এবারের ঈদে আমরা দেশের সিনেমা হল মালিকরা খুবই সন্তুষ্ট।

Tags: ঈদের ছবিগলুইপূজাবিদ্রোহীবুবলীলিড বিনোদনশাকিব খানশানসিয়াম আহমেদ
Previous Post

ব্যাটিং-বোলিংয়ে বাংলাদেশের দাপট

Next Post

নিজ ঘরে দুর্ঘটনার শিকার মাশরাফী, পায়ে ২৭ সেলাই

Next Post
মাশরাফী পায়ে সেলাই নিয়ে নিজ ঘরে বিশ্রাম নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজ ঘরে দুর্ঘটনার শিকার মাশরাফী, পায়ে ২৭ সেলাই

কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT