চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের আনন্দে বৃষ্টির পূর্বাভাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:37 পূর্বাহ্ন 31, আগস্ট 2017
in বাংলাদেশ
A A
বৃষ্টির মধ্যে ঈদ উদযাপন করছে মুসল্লিরা, ছাতা ব্যবহার করে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আবহাওয়া অফিস তাদের পূর্বাভাসে বলছে, বৃষ্টি নিয়ে শুরু হবে এবারের ঈদুল আজহার দিন। কারণ ভাদ্র মাসের মাঝামাঝি হলেও বৃষ্টির রেশ কাটেনি এখনও। এজন্যই ঈদের দিন রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস চ্যানেল আই অনলাইকে বলেন, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী ৭২ ঘণ্টা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় অতিভারি বর্ষণ হতে পারে।

“এছাড়াও রাজশাহী, রংপুরের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।”

ঈদের দিনের আবহাওয়া সম্পর্কে তিনি বলেন, ঈদের দিন সকালে অল্প বৃষ্টি হলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে মাঝারি থেকে অতি ভারি বৃষ্টি হবে।

বুধবার আবহাওয়ার পূর্বাভাসে বৃহস্পতিবার দেশের অভ্যন্তরীণ বেশ কিছু নদীবন্দর সমূহে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এতে আরো বলা হয়,  রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ, দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Tags: আবহাওয়া অধিদপ্তরঈদুল আজহা
Previous Post

মেসি-সাম্পাওলি ও আর্জেন্টিনার বাঁচার লড়াই

Next Post

সেলেনার ইনস্টাগ্রাম থেকে বিবারের নগ্ন ছবি ফাঁস!

Next Post
সেলেনার ইনস্টাগ্রাম থেকে বিবারের নগ্ন ছবি ফাঁস

সেলেনার ইনস্টাগ্রাম থেকে বিবারের নগ্ন ছবি ফাঁস!

কেন্দ্রীয় শহীদ মিনারে আব্দুল জব্বারকে শ্রদ্ধা নিবেদন

আব্দুল জব্বারের মরদেহ শহীদ মিনারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT