চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের আগে-পরে দুর্ঘটনায় নিহত ৩৭৬, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:24 অপরাহ্ন 12, মে 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
অটোর পাশে পড়ে থাকা মৃতদেহের হাত, সড়ক দুর্ঘটনার চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল ফিতরের আগে ও পরের ১৪ দিনে (২৫ এপ্রিল-৮ মে) সারাদেশে ২৮৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৫৬ জনই মোটরসাইকেল আরোহী ও চালক বলে জানিয়েছে রোড সেইফটি ফাউন্ডেশন। যা মোট নিহতের সংখ্যার বিচারে ৪১ দশমিক ৪৮ শতাংশ।

দেশের ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদনে এসব তথ্য জানায় সংস্থাটি।

রোড সেইফটি ফাউন্ডেশন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত চালক ও আরোহীদের মধ্যে অধিকাংশের (৫১ দশমিক ৪২ শতাংশ) বয়স ১৪ থেকে ২০ বছরের মধ্যে।

মোটরসাইকেল দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়-

১. অন্য যানবাহনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে ১৬ দশমিক ১৯ শতাংশ। ২. মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে ৪১ দশমিক ৯৫ শতাংশ। ৩. অন্য যানবাহন দ্বারা মোটরসাইকেলে ধাক্কা/চাপায় দুর্ঘটনা ঘটেছে ৩৯ দশমিক ০৪ শতাংশ। এবং ৪. অন্যান্য কারণে দুর্ঘটনা ঘটেছে ২ দশমিক ৮ শতাংশ।

গত বছরের তুলনায় এ বছর মোটরসাইকেল দুর্ঘটনার সাথে প্রাণহানিও বেড়েছে। ২০২১ সালের ঈদুল ফিতর উদযাপনকালে ১২১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছিল।

দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের অন্যান্য পরিসংখ্যানে দেখা যায়, বাস যাত্রী ৩২ জন (৮.৫১%), ট্রাক-পিকআপ-ট্রাক্টর-ট্রলি আরোহী ২০ জন (৫.৩১%), মাইক্রোবাস-প্রাইভেটকার-অ্যাম্বুলেন্স-জীপ যাত্রী ১৫ জন (৩.৯৮%), থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-টেম্পু) ৭৮ জন (২০.৭৪%), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্র) ১৩ জন (৩.৪৫%) এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা-রিকশাভ্যান আরোহী ৮ জন (২.১২%) নিহত হয়েছেন।

Tags: প্রাণহানিমোটরসাইকেল দুর্ঘটনাসড়ক দুর্ঘটনা
Previous Post

এবার বিজয় সরণীতে সিনেপ্লেক্স এর নতুন শাখা

Next Post

ডেসটিনি: অর্থ আত্মসাৎ ও পাচার মামলায় ৪৬ জনের কারাদণ্ড

Next Post
ডেস্টিনি লোগো, বিশ্ব মানচিত্রের সাথে সংযুক্ত, প্রযুক্তি ও স্বপ্নের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেসটিনি: অর্থ আত্মসাৎ ও পাচার মামলায় ৪৬ জনের কারাদণ্ড

ছোট পুরনো ঘর ও বাইসাইকেল, বাংলার সংবাদ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যান থেকে নামিয়ে রাম দা দিয়ে কুপিয়ে জাসদ নেতাকে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT