চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের আগে কোনো কারখানায় শ্রমিক ছাঁটাই বা লে-অফ নয়: শ্রম মন্ত্রণালয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:51 অপরাহ্ন 10, মে 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A

পবিত্র রমজানের ঈদের আগে কোনো কারখানা থেকে শ্রমিক ছাঁটাই বা লে-অফ ঘোষণা করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সব শ্রমিক এপ্রিল মাসে কারখানাতে কর্মরত ছিলেন, তাদের পূর্ণ বেতন ভাতা দিতে হবে। অনুপস্থিত শ্রমিকরা মূল বেতনের ৬৫ শতাংশ বেতন পাবেন।

আর শ্রমিকরা এপ্রিল মাসে কয়েকদিন কাজ করে থাকলে, দিন অনুযায়ী পূর্ণ বেতন, বোনাস ও বাকি দিনগুলোর মূল বেতনের ৬৫ শতাংশ বেতন-বোনাস পাবেন। ঘোষিত ৬৫ শতাংশ বেতনের মধ্যে এপ্রিলের বেতন ৬০ শতাংশ, বাকি ৫ শতাংশ মে মাসের বেতন থেকে সমন্বয় করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মে মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে পুনরায় বৈঠকের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী, লে-অফ হলো কোনো কারখানায় কাঁচামালের স্বল্পতা, মাল জমে যাওয়া কিংবা যন্ত্রপাতি নষ্ট হওয়ায় শ্রমিককে কাজ দিতে না পারার অক্ষমতা প্রকাশ করা। শ্রম আইন অনুযায়ী, লে-অফ চলাকালে প্রথম ৪৫ দিনের ক্ষেত্রে পূর্ণকালীন শ্রমিকের মোট মূল মজুরি, মহার্ঘ্য ভাতার অর্ধেক দিতে হয় মালিককে। পরের ১৫ দিনের জন্য শ্রমিক পাবেন ২৫ শতাংশ মূল বেতন এবং বাড়ি ভাড়া।

করোনায় ক্ষতি মোকাবিলায় সরকার ঘোষিত ৫ হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজের আওতায় তৈরি পোশাকখাতের শ্রমিকরা এপ্রিল মাসের বেতন পেতে শুরু করেছেন। রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার আবেদনের প্রেক্ষিতে ব্যাংকগুলো বেশ কয়েক দিন আগে থেকেই সহজ শর্তের এই ঋণ বিতরণ শুরু করেছে।

Tags: ঈদ
Previous Post

বদর যুদ্ধ: মুসলিম ঐতিহ্যের সাফল্য-স্মারক

Next Post

নিজের আরামের আগে প্রযোজক পরিচালকের কথা ভাবি: সিয়াম

Next Post
Young man in denim jacket holding sunglasses, looking at camera. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের আরামের আগে প্রযোজক পরিচালকের কথা ভাবি: সিয়াম

প্রয়াত সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর কালো শার্ট ও চশমা পরিহিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT