চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদেও অনাহারে-অর্ধাহারে ঢাবির হলে থাকা ছাত্ররা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:05 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2016
in অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

ঈদের মধ্যেও বিভিন্ন প্রয়োজনে হলে থেকে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্দশা নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক শরীফুল হাসান।

ফেসবুকে তিনি লিখেন, “ঈদের দিনে অর্ধাহা‌রে বা অনাহা‌রে থাকতে হ‌লে কিংবা খাবার খে‌তে দি‌য়ে কাউকে তুচ্ছ তা‌চ্ছিল্য করা হ‌লে সেটা খুব দুঃখজনক। অার তা য‌দি হয় ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের ছাত্র‌দের সা‌থে সেটা তো নির্মম। গতকাল রাত থে‌কে অাজ পর্যন্ত বিশ্ব‌বিদালয় থে‌কে অনে‌কেই অামা‌কে ফোনে বা ইনব‌ক্সে এই ঘটনা জা‌নি‌য়ে‌ছেন। স‌ত্যি স‌ত্যি এমনটা হ‌য়ে থাক‌লে তা চরম দুঃখজনক।

ত‌বে এ নি‌য়ে কথা বলার অাগে অা‌মি নিজের অ‌ভিজ্ঞতাটা শেয়ার ক‌রি। বিশ্ব‌বিদ্যালয় জীব‌নে হ‌লে খাবার কষ্ট ক‌তোটা তীব্র সেটা যারা হ‌লে থাকেন খুব ভা‌লো ক‌রে জানান। এতো নোংরা এবং নিম্নমা‌নের খাবার হ‌তে পারে সেটা যারা না খে‌য়ে‌ছেন কল্পনাও কর‌তে পারবেন না। অা‌মি জহরুল হক হ‌লে থাকতাম। দু এক‌দিন বা‌দে বে‌শিরভাগ সম‌য়ে অা‌মি গাউসুল অাজম বা চাংখার পু‌লে খে‌য়ে‌ছি। কিন্তু ঈদের সময় সব বন্ধ থাকতো এমনক‌ি হল ক্যা‌ন্টিনও। তখন যারা নানা কার‌ণে হ‌লে থাকতো তা‌দের জীবনটা ছিল ভয়াবহ বিষন্নতার। মান‌সিক কষ্ট তো অা‌ছেই না খেয়ে থাকার কষ্টও অা‌ছে।

অামার বিশ্ব‌বিদ্যালয় জীবনে একবার অা‌মি হ‌লে ছিলাম খুব জরুরী একটা কার‌ণে। সেটা ছিল কোরবা‌নির ঈদ। দেখলাম হ‌লে একটা বিরাট গরু অানা হ‌য়ে‌ছে। এটা না‌কি ঈদের দিন কোরবা‌নি দেয়া হবে ছাত্রদের জন্য। ঈদের অাগের দিন শুনলাম ঈদের দিন খে‌তে হ‌লে অাগে অাই‌ডি কার্ড দি‌য়ে টো‌কেন নি‌তে হ‌বে। বিষয়টা শুনে এতোটাই কষ্ট পে‌য়ে‌ছিলাম যে ওই প‌থে অার যাই‌নি। ঢাকা শহ‌রে অামার অনেক প‌রি‌চিতজন থাক‌লেও কোথাও না গি‌য়ে রেস্টু‌রেন্ট খুঁজতে লাগলাম। অামার মনে অা‌ছে গ্রীন রো‌ডের একটা হোটে‌লে অা‌মি প্রচন্ড মন খারাপ ক‌রে ভাত খেলাম।

রা‌তে হ‌লে এসে শু‌নে‌ছি সাধারণ অ‌নেক ছে‌লে‌ খাবা‌র না পে‌লেও ছাত্র‌নেতারা ইচ্ছেম‌তো খে‌য়ে‌ছে অাবার বক্স ভ‌র্তি ক‌রে নি‌য়ে এসে‌ছে। শুধু ঈদ নয় যে কোন বি‌শেষ দি‌নে অ‌া‌মি দেখতাম একই চিত্রও। নেতাদের রুমের সাম‌নে অ‌র্ধেক খাওয়া অসংখ্য প্যাকেট অার সাধা‌রণ ছে‌লে‌রা খাবার পাচ্ছেই না।

ইতিহাস থে‌কে এবার ২০১৬ সা‌লের কোরবা‌নির ঈদে ফি‌রি। বি‌সিএসসহ নানা পরীক্ষার কার‌ণে এবার উল্লেখ‌যোগ্য সংখ্যক ছে‌লে‌মে‌য়ে হ‌লে থে‌কে যায়। তারা অামাকে জানাল হল প্রশাসন ব‌লে‌ছে ঈদের দিন যারা খে‌তে চায় তা‌দের কুপন নি‌তে হ‌বে। ছাত্ররা কুপন অানতে গে‌লে বলা হয় অাবা‌সিক অাই‌ডিকার্ড দেখা‌তে হবে। কিন্তু হ‌লে অবস্থানরত ছাত্রদের তিনভাগের দুই ভাগ যে অনাবাসিক তা তো হল প্রশাসনের অজানা থাকা‌র কথা নয়। ফ‌লে ঈদের দিন অ‌নেক ছে‌লে‌কে না খে‌য়ে থাকতে হ‌য়ে‌ছে। অ‌নেকে না‌কি শুকনা খাবার খেয়ে‌ছেন। অ‌নেকে অাবার খাবা‌রের মান নি‌য়েও প্রশ্ন তু‌লে‌ছেন।

ক‌বি জসীমউ‌দ্দিন হ‌লের এক ছাত্র লিখে‌ছে, “ফাইনাল পরীক্ষার কার‌ণে হ‌লে ছিলাম। হ‌লে যারা আবাসিক তাদেরকে ঈদের দিন দুপুরের খাবারের জন্য আবেদন করতে বলেছিল, অনেকেই এই অবেদন করতে পারেনি। যারা আবেদন করতে পারেনি তাদেরকে খাবার দেয়া হয়নি। আর যাদেরকে খাবার দেয়া হয়েছে তাদেরকে হ‌লের হাউজ টিউটর‌দের কাছ থেকে বিভিন্ন ধরণের কথা শুনতে হয়েছে। যেমন তোমার নাম কি? তোমার মা বাবা নাই? তোমার বা‌ড়ি কই? বা‌ড়ি‌তে যাওনি কেন? ইত্যা‌দি ইত্যা‌দি।

ওই ছাত্র অারও লি‌খেছে যারা ঈদের দিনেও ছাত্রদের একবেলা খাবার দিতে দ্বিধাবোধ করেন, তাদের জন্য গভীর সমবেদনা। শিক্ষক নামক শব্দটিকে আপনারা সার্কাসে পরিণত করেছেন। আল্লাহ আপনাদের মনের দীনতা দূর করুক। সারাদেশে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে থাকা ছাত্ররাই হয়তো ঈদের দিনে অনাহারে/ অর্ধাহারে আছে।

সাধারণ ছে‌লে‌দের এই কথাগু‌লো অামাকে ভীষন পীড়া দি‌য়ে‌ছে। অা‌মি বিষয়টা নি‌য়ে উপাচার্য স্যা‌রের সা‌থে কথা বলবো।

অা‌মি দীর্ঘ‌দিন হ‌লে ছিলাম। অা‌মি সংকটটা জা‌নি। তাই ঈদে ঢাকায় থাক‌লে জোর ক‌রেই পর‌ি‌চিত‌দের ঈদের দিন বাসায় অানার চেষ্টা ক‌রি। মা‌ঝে ম‌ধ্যে এম‌নি‌তেও হ‌লের ছে‌লেমে‌য়েদের বাসায় জোর ক‌রে নি‌য়ে অ‌া‌সি। য‌দিও সেন্ট্রাল রোড ছে‌ড়ে পুরান ঢাকায় অাসায় সেই কাজটা বি‌ঘ্নিত হ‌চ্ছে। ত‌বে অামার ম‌নে হয় হ‌লের ছে‌লেমে‌য়েদের খাবার সমস্যার স্থায়ী সমাধান জরুরী।

বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ শিক্ষকদের কাছে অামার অনুরোধ অাপনারা সবসময় বলেন ছাত্ররা অাপনাদের সন্তানের মতো। অাসলেই যদি অাপনারা নিজেদের সন্তান মনে করেন তাহলে হলগুলোতে ছেলেমেয়েরা কী খায় সারাবছর সেটা দেখুন। পারলে নিজে সেই খাবার খান বা সন্তানদের খাওয়ান। অার না পারলে খাবারের মানটা বাড়ানোর উদ্যোগ নিন। কারণ পাঁচ-ছয় বছর হলে থেকে খেয়ে ছেলেমেয়েরা নানা ধরনের অসুখে পড়ে। অাপনি নিশ্চয়ই চান না অাপনার সন্তান অসুস্থ থাকুক। কা‌জেই হ‌লের খাবা‌রের সমস্যা সমাধান করুন।

অামার দ্বিতীয় প্রস্তাব দুই ঈদ নি‌য়ে। যে‌হেতু কিছু ছে‌লে‌মে‌য়ে দুই ঈদে হ‌লে থেকে যায় কা‌জেই তিন‌দিন তা‌দের ভা‌লো মন্দ খাওয়া‌নোর দা‌য়িত্ব বিশ্ব‌বিদ্যালয় ও হল প্রশাসন এবং শিক্ষকরা নিতে পা‌রেন। অামার সামর্থ্য থাক‌লে অা‌মি একাই সবার দা‌য়িত্ব নিতাম এবং মমতা দি‌য়ে সবাইকে খাওয়াতাম। ত‌বে অ‌া‌মি একা যে‌হেতু পার‌ছি না অামরা সা‌বেক ছাত্ররা এবং বি‌ভিন্ন বিভাগ ও হ‌লের অ্যালামনাই অ্যা‌সো‌সি‌য়েশন দা‌য়িত্ব নিতে পারি। অাগামী ঈদের অা‌গেই এ বিষ‌য়ে যথাযথ উদ্যোগ নিতে হ‌বে।

অা‌মি নি‌শ্চিত অামরা সবাই মি‌লে দা‌য়িত্ব নি‌লে অল্প কিছু ছে‌লে‌মে‌য়ের মু‌খে হা‌সি ফোটা‌নো অসম্ভব কিছু নয়। অার অপ‌রের মু‌খে হা‌সি ফোটা‌নোর চে‌য়ে জীব‌নে বড় অানন্দ অার কী হ‌তে পারে! সবাই‌কে ঈদের শু‌ভেচ্ছা।”

Tags: ঈদঢাকা বিশ্ববিদ্যালয়
Previous Post

অস্ত্র ও গোলাবারুদ সংকটে জঙ্গিরা

Next Post

আজিমপুরে নিহত জঙ্গি পাকিস্তানি নাগরিকের নাতি

Next Post

আজিমপুরে নিহত জঙ্গি পাকিস্তানি নাগরিকের নাতি

ঢাকার 'রক্তগঙ্গা' নিয়ে মূল সমস্যা চিহ্নিত না করে 'অপ্রয়োজনীয়' বিতর্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT