চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদুল আযহায় চ্যানেল আই: ৮ দিনে ১৪ নাটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 অপরাহ্ন 28, জুলাই 2020
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর নাটকীয় দৃশ্য, বিভিন্ন চরিত্রের সংলাপ ও আবেগপ্রবণ মুহূর্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের শুরু থেকেই গভীর বেদনায় পৃথিবী আচ্ছন্ন। তবুও থেমে থাকে না আনন্দ উৎসব। সুস্থ ও সুরক্ষিত থেকে গেল ঈদুল ফিতরও উদযাপন করেছেন সবাই। মাস ঘুরে সামনে আবার সবচেয়ে বড় উৎসব, ঈদুল আযহা। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব।

এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরের মতো ঈদুল আযহাতেও ৮ দিনব্যাপী চ্যানেল আই সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো।

ঈদুল আযহার অনুষ্ঠানমালায় চ্যানেল আই’তে প্রচার হবে জনপ্রিয় অভিনয়শিল্পীদের অভিনীত এবং খ্যাতিমান রচয়িতা ও নির্মাতাদের পরিচালনায় ১৪ নাটক। নাটকগুলো প্রচার হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত:

ঈদের আগের দিন: রেজানুর রহমান নাটক ‘একটি প্রার্থনার গল্প’ প্রচার হবে ঈদের আগের দিন রাত ৭টা ৫০ মিনিটে। অভিনয়ে সুমনা সোমা, মোহাম্মদ বারী, হাফিজুর রহমান সুরুজ প্রমুখ।

ঈদের দিন: ‘ক্রিস্টালের রাজহাঁস’ নাটকটি প্রচার হবে ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে। মূল গল্প রাবেয়া খাতুন। মাসুম শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয়ে ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, মুনিরা মিঠু।

এদিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’। শাহরিয়ার তাসদিকের রচনায় এটি পরিচালনা করেছেন বিশ্বজিত দত্ত। অভিনয়ে মোশারফ করিম, জাকিয়া বারি মম প্রমুখ।

ঈদের ২য় দিন: নাটক ‘ধাঁধার থেকেও জটিল তুমি’ রচনা সারওয়াত রেজা জিমি ও পরিচালনায় তুহিন হোসেন। অভিনয়ে জোভান, সাফা কবির প্রমুখ।

একইদিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘ভারপ্রাপ্ত হাজব্যান্ড’। নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় এতে অভিনয় করেছেন সারিকা, নাঈম প্রমুখ।

ঈদের ৩য় দিন: নাটক ‘বংশপ্রদীপ’। শৌর্য দীপ্ত সূর্যের রচনায় এ নাটকটি পরিচালনা করেছেন সোহেল রানা। অভিনয়ে জাহিদ হাসান, ইমু শিকদার, শ্রাবন্তী শ্রাবণ প্রমুখ। প্রচার হবে ঈদের ৩য় দিন রাত ৭টা ৪০ মিনিটে।

একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘বিহঙ্গ প্রেম’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার।এতে অভিনয় করেছেন আফরান নিশো, মৌসুমী হামিদ প্রমুখ।

ঈদের ৪র্থ দিন: নাটক ‘আধাঁরের আলোকমালা’ দেখানো হবে ঈদের ৪র্থ দিন রাত ৭টা ৪৫ মিনিটে। রচনা সায়মা সুলতানা মিরা এবং পরিচালনায় কামরুল হক সরকার। অভিনয়ে মেহজাবিন চৌধুরী, নাঈম, সামিয়া সাইদ প্রমুখ।

একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘সাদা পায়রা’। রচনা ও পরিচালনা করেছেন আরিফ রহমান। অভিনয়ে অপূর্ব, নাদিয়া আহমেদ, তারিক স্বপন প্রমুখ।

ঈদের ৫ম দিন: ‘ভালোবাসার টপফোর’ নাটকটি প্রচার হবে ঈদের ৫ম দিন রাত ৭টা ৪৫ মিনিটে। রচনা শাহরিয়ার তাসজিদ ও পরিচালনায় খাইরুল পাপন। অভিনয়ে ইরফান সাজ্জাদ, শবনম ফারিয়া, খায়রুল বাশার, মিলি বাশার প্রমুখ।

একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘বেদনার লকডাউন’। প্রীতি দত্ত’র রচনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, মুহাইমুন মম, মিলি বাশার, সৌমিক প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন: নাটক ‘আমার একটাই বউ’। রচনা আবদুল্লাহ আল মুক্তাদির ও পরিচালনায় তানভীর হোসেন। অভিনয়ে ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিয়া, মুনিরা মিঠু প্রমুখ। দেখানো হবে ঈদের ৬ষ্ঠ দিন রাত ৭টা ৪০ মিনিটে।

একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘করোনা কীর্তিকলাপ’। রাজিব রসুলের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন রিফাত চৌধুরী, মুনিরা মিঠু, কচি খন্দকার, তারিক স্বপন, ফারুক আহমেদ, সাহেদ প্রমুখ।

ঈদের ৭ম দিন: নাটক ‘অন্য নাটকের গল্প’ দেখানো হবে ঈদের ৭ম দিন রাত ৯টা ৩৫ মিনিটে। ইরাজ আহমেদ রচিত এ নাটকটি পরিচালনা করেছেন সতীর্থ রহমান। অভিনয়ে গোলাম ফরিদা ছন্দা, সাজু খাদেম, শিনা খান, কল্যান কোরইয়া, সতীর্থ রহমান প্রমুখ।

Tags: অপূর্বইরফান সাজ্জাদঈদ ২০২০চ্যানেল আইজাকিয়া বারি মমতানজিন তিশানাদিয়া আহমেদমুনিরা মিঠুমোশারফ করিমলিড বিনোদন
Previous Post

চামড়া সংরক্ষণের জন্য দেশে লবণের কোনো ঘাটতি নেই

Next Post

বাকি জীবন গাড়িতেই কাটাবেন নিশো!

Next Post
নিশো গাড়ির ট্রাঙ্কে কিছু জিনিস রাখছেন, ক্যাজুয়াল পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাকি জীবন গাড়িতেই কাটাবেন নিশো!

Two armed police officers with a man in the middle, all wearing masks. Channel i News - চ্যানেল আই নিউজ

'লোন উলফ মুজাহিদীন' ব্যানারে জিহাদের প্রস্তুতি নিচ্ছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT