চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদযাত্রায় রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:12 পূর্বাহ্ন 24, জুন 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ, ট্রেনে যাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ঈদের সরকারি ছুটি শুরু হতে আরও কয়েকদিন বাকি থাকলেও ট্রেন ও বাসে করে বাড়ি যাচ্ছেন বহু যাত্রী। ঈদের আগ দিয়ে মহাসড়কে যানজট এড়াতে অনেকে আগেভাবে পরিবার পাঠিয়ে দিচ্ছেন, অনেকে আবার আগে ছুটি নিয়ে যাচ্ছেন বাড়িতে।

বৃহস্পতিবার ও শুক্রবার রাত থেকেই রাজধানীর বিভিন্ন বাস ও ট্রেন স্টেশনে মানুষের ভিড় দেখা যায়। তবে আজ (২৪ জুন) সকাল থেকে আগাম টিকিট কাটা ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস দিয়ে শুরু হয় মানুষের ঈদযাত্রা, সকাল ছয়টার পর ধূমকেতু এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায়। এরপর নীলসাগর এক্সপ্রেস ঘরমুখো মানুষকে নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা হয়। কমলাপুর রেলস্টেশন ও বিমানবন্দর স্টেশনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে টিকিট ছাড়া যাতে কেউ স্টেশনে প্রবেশ করতে না পারে, সেজন্য প্রবেশ পথে ব্যারিকেড ও প্রত্যেক যাত্রীকে আলাদাভাবে চেক করা হচ্ছে। যাদের টিকিট আছে, তাদেরকে দেয়া হচ্ছে স্টেশনের ভেতরে প্রবেশের অনুমতি।

রাজধানীর মহাখালি, গাবতলী ও সায়দাবাদ বাসস্ট্যান্ডেও দেখা গেছে যাত্রীদের ভিড়। এছাড়া কল্যাণপুর, ফকিরাপুলেও যাত্রীর চাপ বেড়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ভাঙ্গা মহাসড়কে এখন পর্যন্ত যানবাহনের চাপ অনেকটাই স্বাভাবিক বলে স্থানীয় প্রতিনিধিদের সূত্রে জানা গেছে। তবে বিকেল ও সন্ধ্যার পরে পদ্মাসেতু টোল প্লাজায় হালকা যানজট এবং বঙ্গবন্ধু যমুনা সেতুর সিরাজগঞ্জপ্রান্তে মাঝারি ধরণের যানজট দেখা দিয়েছে।

হাইওয়ে পুলিশসহ স্থানীয় প্রশাসন ঈদযাত্রা নিরাপদ ও সাবলীল করতে নানা পদক্ষেপ হাতে নিয়েছে। কোরবানির পশুর হাট যাতে মহাসড়কে বসতে না পারে এবং পশু বহনকারী গাড়িগুলোকে মহাসড়কে বিনাকারণে থামানোর বিষয়েও সতর্কতা জারি করেছে।

আগামী ২৭ জুন থেকে ঈদের সরকারি ছুটি শুরু হবে। সেহিসেবে ২৬ জুন থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

Tags: ঈদযাত্রা
Previous Post

মেসির ৩৬, বিশ্বকাপ জয়ের পর প্রথম জন্মদিন

Next Post

পদ্মা সেতু হয়ে কোলকাতা যাওয়ার আকর্ষণীয় রুট এখন বঙ্গবন্ধু জাতীয় মহাসড়ক

Next Post
কলকাতা যাওয়ার আকর্ষণীয় রুট বঙ্গবন্ধু জাতীয় মহাসড়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতু হয়ে কোলকাতা যাওয়ার আকর্ষণীয় রুট এখন বঙ্গবন্ধু জাতীয় মহাসড়ক

কুড়িগ্রামে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT