চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদযাত্রায় পথে রয়েছে নানান দুর্ভোগের আশঙ্কা

শফিকুল ইসলাম by শফিকুল ইসলাম
12:05 অপরাহ্ন 20, জুন 2017
in বাংলাদেশ
A A
ঈদ

আসন্ন ঈদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবস্থা অন্যগুলো থেকে ভালো থাকলেও আছে নানা দুর্ভোগের আশঙ্কা। অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ভোগান্তি আশঙ্কা থাকবে ঘরমুখো মানুষের।

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকেই মূলতঃ ময়মনসিংহ বিভাগের সব জেলা এবং সিলেট বিভাগের কয়েকটি জেলার পরিবহন চলাচল করে। প্রায় চার বছর অপেক্ষার পর গত বছর গাজীপুরের চৌরাস্তা থেকে ময়মনসিংহ পর্যন্ত ফোর লেইনের কাজ শেষ হলেও গাজীপুর চৌরাস্তা পর্যন্ত মহাদুর্ভোগ।

আব্দুল্লাহপুর থেকে চৌরাস্তা পর্যন্ত রাস্তা আট লেনের হলেও দুই তৃতীয়াংশই সুয়ারেজের নোংরা পানির দখলে। একটু বৃষ্টি হলে তো আর কথাই নেই। তার সাথে ঈদের আগে সংস্কার কাজে টঙ্গি থেকে চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ ২২ কিলোমিটার জ্যাম হবে ঈদে ঘরমুখো মানুষের সঙ্গী।

অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম সড়কে মেয়র হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে দূরপাল্লার বাস সাইন বোর্ড মোড়ে গিয়েই আটকে থাকবে দীর্ঘ সময়।

এই রুটের সায়দাবাদ বাস টার্মিনাল থেকে গাড়ি বের হওয়ামাত্র পড়তে হবে যানজটের কবলে। কারণ যাত্রাবাড়ী কাঁচাবাজার সঙ্গে রাস্তার নির্মাণ কাজের কারণে অর্ধেক রাস্তা বন্ধ।

সাইনবোর্ড পার হয়ে কিছুদূর যাওয়ার পর সিদ্ধিরগঞ্জ বাস স্ট্যান্ড পার হতে লম্বা সময় পার করতে হবে বাসগুলোকে। কাঁচপুর ব্রীজের মাথায় গিয়েও আটকে থাকতে হতে পারে অনেক সময়।

বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Tags: ঈদঈদে ঘরে ফেরা
Previous Post

এবার আসছে ‘ডন থ্রি’

Next Post

আবারও চলচ্চিত্রে নিষিদ্ধ হচ্ছেন শাকিব খান!

Next Post
চলচ্চিত্র শিল্পী সমিতিকে হেয় করার অভিযোগে নিষিদ্ধ হতে যাচ্ছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান।

আবারও চলচ্চিত্রে নিষিদ্ধ হচ্ছেন শাকিব খান!

পর্তুগাল-দাবানল

অতিরিক্ত তাপমাত্রায় পর্তুগালে দাবানল নিয়ন্ত্রণ প্রচেষ্টা ব্যাহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT