চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদকে সামনে রেখে আরও হাইকোর্ট বেঞ্চ চান আইনজীবীরা

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
4:16 অপরাহ্ন 29, এপ্রিল 2021
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে করোনা সংক্রমণের প্রেক্ষাপটে সীমিত পরিসরে ভার্চুয়াল মাধ্যমে চলছে উচ্চ আদালত। কিন্তু ঈদকে সামনে রেখে বেশি সংখ্যাক হাইকোর্ট বেঞ্চ চালুর দাবী করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে চলা ছয় বিচারপতির আপিল বেঞ্চে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আরও বেশি ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ চালুর অনুরোধ করেন।

এসময় তিনি প্রধান বিচারপতিকে বলেন: ‘মাই লর্ড, আইনজীবীরা আমাকে এসে বলেন। আমি বারবার আপনাদের অনুরোধ করে বলছি। আপনারা হয়ত বিরক্ত হন, তবু বলার একমাত্র জায়গা তো আপনারাই। তাই বলছি যে আগামী সপ্তাহে আরও কয়েকটি ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বাড়িয়ে দিন। সামনে ঈদ। মাঝে আর একসপ্তাহ মাত্র কোর্ট খোলা। আইনজীবীরা অনেক অসুবিধার মধ্যে আছে। অনেকে পেশা পরিচলনা করতে পারছে না। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আইনজীবীদের জন্য ২০ হাজার টাকা করে লোন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আরও কিছু হাইকোর্ট বেঞ্চ বাড়িয়ে দিন।’

এসময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রধান বিচারপতিকে ঈদের আগে আরও কয়েকটি হাইকোর্ট বেঞ্চ বাড়িয়ে দিতে বলেন।

ডিজিটাল স্কেল ও বিচার ব্যবস্থা সম্পর্কিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একপর্যায়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন: আপনারা কোর্ট বাড়াতে বলেন। কিন্তু করোনার যে অবস্থা তা তো দেখছেন। ভারতের অবস্থাও তো দেখছেন? আর কোর্ট বাড়ানোর ব্যাপারে তো আমি একা সিদ্ধান্ত নেই না। আমরা (আপিল বিভাগে ৬ বিচারপতি) সবাই বসেই পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেই। দেখি আমারা আজকে আবার বসে সিদ্ধান্ত নেব।’

এর আগে গত ১৮ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আরও বেশি ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ চালুর আহবান জানালে প্রধান বিচারপতি বলেন: ‘শুনেন, আমরাও বারের (আইনজীবী সমিতি) থেকে এসেছি। আমরাও আইনজীবীদের সমস্যাগুলো বুঝি। জীবন ও জীবিকা দুটিই গুরুত্বপূর্ণ। তবে করোনার এই সময়ে আগে জীবন, পরে জীবিকা।’

দেশে করোনা সংক্রমণের উদ্ভুত পরিস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে আপিল বিভাগ সপ্তাহে ৩ দিন ও চেম্বার আদালত সপ্তাহের অন্য ২ দিন বসছে। এছাড়া বর্তমানে সীমিত পরিসরে ৬ টি ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বিচারিক কার্যক্রম পরিচালনা করেছেন।

Tags: আইনজীবীপ্রধান বিচারপতিসুপ্রিম কোর্টহাইকোর্ট
Previous Post

বিশ নাটকের প্রতিটিই কোটি ভিউ, যা বললেন অপূর্ব

Next Post

‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা’ দেশকে সমৃদ্ধির পথ দেখাবে

Next Post
জনপ্রিয় রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, পেশাদার পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

'মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা' দেশকে সমৃদ্ধির পথ দেখাবে

সৃজিতের ব্যক্তিগত দেয়াল যেখানে তিনি বিভিন্ন তথ্য ও বার্তা শেয়ার করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৃজিতের ব্যক্তিগত দেয়াল যেন তথ্য সহায়তা কেন্দ্র!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT