চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈগলস ড্যান্স কোম্পানিকে সম্মাননা দিলেন মার্কিন রাষ্ট্রদূত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 অপরাহ্ন 09, মার্চ 2018
in বিনোদন
A A

বাংলাদেশে পশ্চিমা নৃত্যের অন্যতম সেরা প্রতিষ্ঠান ঈগলস ড্যান্স কোম্পানিকে সম্মাননা দিলেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। বৃহস্পতিবার বিকেলে মার্কিন দূতাবাসে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ঈগলস ড্যান্স কোম্পানির কর্ণধার তানজিল আলমের হাতে এই সম্মাননা তুলে দেন বার্নিকাট।

এর আগে সিজেএফবি, বাচসাস, বাবিসাস, বাংলাদেশ সেনাবাহিনী ছাড়াও বহু প্রতিষ্ঠান ও সংগঠন থেকে ভালো কাজের জন্য সম্মাননা পেয়েছে ঈগলস ড্যান্স কোম্পানি।

তবে বিদেশের কোনো দূতাবাস কিংবা রাষ্ট্রদূতের কাছ থেকে এই প্রথম সম্মাননা নিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ডান্স মাস্টার তানজিল। এ নিয়ে তানজিল আলমের উচ্ছ্বাসের শেষ নেই। শুক্রবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, গতকাল ছিল আমার কাছে একটা ঐতিহাসিক দিন! ওইদিনের সাক্ষী হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের হাত থেকে এক মূল্যবান প্রশংসার দলিল পেয়েছি। এটার দাবিদার আমার পুরো ঈগলস্ পরিবার।

৮ মার্চ নারী দিবসের বিশেষ দিনে ঈগলস্ ডান্স কোম্পানী অংশ নিয়েছিল মার্কিন দূতাবাসের মহামিলন মেলায়। সেখানে স্টেজ মাতান ফেরদৌস, পূর্নিমা, আরেফিন শুভ, নুসরাত ফারিয়াসহ জনপ্রিয় সব তারকারা। তানজিল বললেন, বার্নিকাট ও সেখানকার অ্যাম্বাসির অনেকেই বলেছেন এত সুন্দর নাচের পরিবেশনা ও নির্দেশনা অনেকদিন পর দেখেছেন। আগামীতে ঈগলস ডান্স কোম্পানির সাফল্য কামনা ধারাবাহিকতা অব্যাহত থাকার জন্য তারা শুভকামনা জানিয়েছেন।

১৯৯৯ সালে যাত্রা শুধু করে ঈগলস ডান্স কোম্পানী। সমসাময়িক সালসা, টেংগো, হিপহপ, ওয়েস্টার্ন থেকে শুরু করে বলিউড নৃত্য দিয়ে প্রতিষ্ঠানটি দেশের শীর্ষ ডান্স একাডেমিতে পরিণত হয়। শুরুতে ছোট ছোট অনুষ্ঠান করলেও ২০০৩ সালে ‘চ্যানেল আই সিটিসেল লেটস মুভ’ নামক অনুষ্ঠান থেকেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন। সাড়া পেতে শুরু করে তার দল। ২০০৫ সালের পর তাই আর পিছে ফিরে তাকাতে হয়নি।

‘মেরিল-প্রথম আলো পুরস্কার’, ‘লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতা’, ‘আরটিভি অ্যাওয়ার্ড’, ‘সেরা নাচিয়ে’র গ্র্যান্ড ফিনাল, ‘পাওয়ার ভয়েজ’র অনুষ্ঠান ছাড়াও বলিউডের অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ থেকে শুরু করে এ আর রহমান, উদিত নারায়ণ, সঞ্জয় দত্ত, হেমা মালিনী, কুমার শানু, সনু নিগমের মতো তারকাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে প্রতিষ্ঠানটির। ২০০৯ সালে ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিতে ‘আমার একলা জীবন’ গানে কোরিওগ্রাফির জন্য ঈগলের তানজিল আলম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা কোরিওগ্রাফির পুরষ্কার লাভ করেন।

Tags: আরিফিন শুভনুসরাত ফারিয়াপূর্ণিমাবার্নিকাট
Previous Post

বার্সায় আরেক ব্রাজিলিয়ান

Next Post

পরীমনি প্রযোজিত ছবির নায়ক জায়েদ, পরিচালক রনি

Next Post

পরীমনি প্রযোজিত ছবির নায়ক জায়েদ, পরিচালক রনি

খালেদা জিয়ার জামিনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT