চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়েমেনে যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ পাঠাচ্ছে জাতিসংঘ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:18 পূর্বাহ্ন 30, সেপ্টেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করতে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ মানবাধিকার পরিষদ এ ব্যাপারে ‘প্রখ্যাত’ তদন্তকারীদের একটি দল গঠনের একটি নীতি পাস করেছে। নতুন এই নীতি গ্রহণের জন্য কিছু কিছু করে পশ্চিমা শক্তি ও সৌদি আরবসহ সব আরব রাষ্ট্র- দু’পক্ষকেই ছাড় দিতে হয়েছে।

শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এ চুক্তিটি হয়। চুক্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ের স্বনামধন্য যুদ্ধাপরাধ বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি তদন্ত দল ইয়েমেনে আন্তর্জাতিক মানবাধিকার আইনসহ অন্যান্য বিভিন্ন আইনের সংশ্লিষ্ট অংশ লঙ্ঘনের অভিযোগগুলো ভালোভাবে খতিয়ে দেখবে।

একইসঙ্গে দলটি সেসব আইনের লঙ্ঘন বা অপব্যবহারের সঙ্গে জড়িত কারণ ও পরিস্থিতিগুলোকে যেমন চিহ্নিত করবে, তেমনি যেখানে সম্ভব সেখানে দায়ী ব্যক্তিদেরকে সনাক্ত করবে।

ইয়েমেন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার পক্ষ থেকে আগে করা আনুষ্ঠানিক ‘তদন্ত কমিশন’ গঠনের মাধ্যমে আরও কঠোর অনুসন্ধান চালানোর প্রস্তাব তুলে নেয়ার পর জাতিসংঘে এই নীতিটি গৃহীত হলো। অন্যদিকে আরব জোটের পক্ষ থেকে উপস্থাপিত ইয়েমেন সরকারের গঠিত অভ্যন্তরীণ তদন্ত দলের সঙ্গে মিলে কাজ করার জন্য ইয়েমেনে তিনজন বিশেষজ্ঞ পাঠানোর একটি প্রস্তাবও ফিরিয়ে দেয়া হয়েছে।ইয়েমেন যুদ্ধ-যুদ্ধাপরাধ-জাতিসংঘ

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এতদিন ধরে ইয়েমেনের সরকারি বাহিনীকে স্থানীয় হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করে আসছে। জাতিসংঘের হিসেব মতে, ইয়েমেনের এই গৃহযুদ্ধে ২০১৫ সালের মার্চ থেকে এখন পর্যন্ত স্থল ও বিমান হামলায় ৮ হাজার ৫৩০ জনের বেশি নিহত হয়েছে, যার ৬০ শতাংশই নিরীহ বেসামরিক জনগোষ্ঠী। আহত হয়েছে প্রায় ৪৮ হাজার ৮শ’ মানুষ।

যুদ্ধের কারণে কোন না কোন ধরণের মানবিক সহায়তা প্রয়োজন প্রায় ২১ কোটি মানুষের। বিশ্বের সবচেয়ে বড় খাদ্য সংকট সৃষ্টি হয় এই ইয়েমেন যুদ্ধের কারণেই।

এছাড়া গত এপ্রিলে পুরো ইয়েমেন জুড়ে কলেরার প্রাদুর্ভাব ঘটে, চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার অভাবে যা মহামারি আকারে ছড়িয়ে পড়ে। আনুমানিক হিসাব অনুযায়ী এই কলেরা মহামারিতে আক্রান্ত হয়েছে প্রায় ৭ লাখ মানুষ।

Tags: ইয়েমেন যুদ্ধজাতিসংঘযুদ্ধাপরাধ
Previous Post

ব্যাংক লুটেরা যখন দেশপ্রেমিক

Next Post

গোলে ইউরোপের শীর্ষ লিগ মাতাচ্ছেন যারা

Next Post
প্রসিদ্ধ ফুটবল তারকারা উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গোলে ইউরোপের শীর্ষ লিগ মাতাচ্ছেন যারা

নৌকা নদীতে ভাসছে, পেছনে বড় নির্মাণ কাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দৃশ্যমান হয়েছে স্বপ্নের পদ্মা সেতু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT