চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়েমেনে বিমানবন্দরে বিস্ফোরণ-গোলাগুলিতে বহু হতাহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:13 অপরাহ্ন 30, ডিসেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
Yemen airport explosion and smoke with aircraft and people on tarmac. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়েমেনের অ্যাডেনে বিমানবন্দরে বড় ধরনের বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এতে অর্ধশতাধিক মানুষ আহতের খবর পাওয়া গেছে।

ইয়েমেনের নতুন সরকারের সদস্যদের বহনকারী একটি বিমান অবতরণের সময় এই বিস্ফোরণ ও গোলাগুলি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইয়েমেনের নবগঠিত সরকারের সদস্যরা একটি উড়োজাহাজে করে সৌদি আরব থেকে অ্যাডেন এয়ারপোর্টে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে বড় বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে।

বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী মইন আব্দুলমালিক ও নতুন মন্ত্রিসভার সদস্যরা অক্ষত রয়েছেন। তাদের উদ্ধার করে প্রেসিডেন্ট হাউসে নেয়া হয়েছে।

ইয়েমেনের তথ্যমন্ত্রী এটিকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে জানিয়েছেন, হুতি বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে।

গত ১৮ ডিসেম্বর দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে গঠিত হয়েছে ইয়েমেনের নতুন সরকার। সম্প্রতি সৌদি আরবে গিয়ে শপথ নিয়েছেন এ সরকারের ২৪ মন্ত্রী। সেখানে তাদের শপথ পড়িয়েছেন ইয়েমেনি প্রেসিডেন্ট আবেদরাব্বো মনসুর হাদি।

ইয়েমেনে ২০১৫ সাল থেকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন আরব রাষ্ট্রসমূহের একটি জোটের লড়াই চলছে। প্রেসিডেন্ট হাদির শাসন পুনরুদ্ধার করার জন্য দেশটিতে সামরিক অভিযান চালাচ্ছে সৌদি জোট।

Tags: ইয়েমেনগোলাগুলি
Previous Post

দেশের রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার ছাড়ালো

Next Post

ঢাকার বনশ্রীতে অ্যাকোয়াপনিক্স ছাদকৃষি

Next Post
ঢাকার বনশ্রীতে অ্যাকোয়াপনিক্স ছাদকৃষি প্রকল্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার বনশ্রীতে অ্যাকোয়াপনিক্স ছাদকৃষি

বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতাদের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিশপ্ত ২০২০: কেড়ে নিলো নাটক-সিনেমার যেসব গুণীজনদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT