চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়েমেনে আল-কায়েদা বিরোধী অভিযানে মার্কিন সেনা নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 অপরাহ্ন 29, জানুয়ারি 2017
in আন্তর্জাতিক
A A

ইয়েমেনে আল-কায়েদার কার্যালয়ে অভিযান চালানোর সময় একজন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এসময় আরো ৩ জন সেনা সদস্য আহত হয়।

ইউএস কন্ট্রোল কমান্ডের বরাত দিয়ে হতাহতের তথ্য জানায় ওয়াল স্ট্রিট জার্নাল।

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর, প্রথম কোনো মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটলো।

এর আগে, মার্কিন সামরিক বাহিনীর জঙ্গিদমন অভিযানে ইয়েমেনে ৪১ জন সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গির মৃত্যু হয়। নিহত হন ১৬ সাধারণ নাগরিকও।

খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার ভোরে মার্কিন বোমারু ইয়েমেনের আল-কায়েদার ওই কার্যালয়ে হানা দেয়। এসময় ৪১ জন সন্দেহভাজন আল-কায়দা জঙ্গির মৃত্যু হয়। পাশাপাশি ৮ মহিলা ও ৮ শিশুরও মৃত্যু হয়।

মার্কিন পররাষ্ট্র দফতরের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, আল-কায়েদার উপজাতি প্রধানদের মূলত এদিন টার্গেট করা হয়েছিল।

গত ২০ তারিখ মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তারপর এটিই প্রথম মার্কিন হানা। গতকালই ইয়েমেন, সিরিয়াসহ সাত দেশের শরণার্থী ও নাগরিকদের ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। এর ২৪-ঘণ্টার মধ্যে ইয়েমেনে অভিযান চালিয়ে নিজের মনোভাব আরও একবার স্পষ্ট করলেন ট্রাম্প।

Tags: আল কায়েদাইয়েমেনইয়েমেন যুদ্ধমার্কিন সেনা
Previous Post

ঘোলা পানিতে মাছ শিকার করবেন না: বিএনপিকে সুরঞ্জিত

Next Post

সহজ জয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

Next Post

সহজ জয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারত ৫ রানে জয়ী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT