চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়াবার ৮ হাজার টাকার জন্য বন্ধুকে হত্যা করে শওকত

আফরোজা হাসি by আফরোজা হাসি
5:36 অপরাহ্ন 06, অক্টোবর 2019
in অপরাধ
A A

জাহিদুল ও শওকতকে বন্ধু হিসেবেই জানতো এলাকাবাসী, তারা একে অপরের প্রতিবেশীও। কিন্তু ইয়াবা বিক্রির মাত্র ৮ হাজার টাকাকে কেন্দ্র করে বন্ধু থেকে শত্রু, তারপর জাহিদুলকে খুন করে শওকত।

শনিবার বিকেলে মুন্সীগঞ্জের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রবিউল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জাহিদুলকে হত্যার কথা স্বীকার করে শওকত।

জাহিদুলের লাশ উদ্ধারের ৯ দিন পর গ্রেপ্তার হওয়া শওকত জবানবন্দিতে জানায়, জাহিদুলের কাছ থেকে সে ইয়াবা কিনে অন্যত্র বিক্রি করতো। বেশ কিছুদিন আগে ইয়াবা ব্যবসার অগ্রীম হিসাবে সে তার প্রতিবেশী ও বন্ধু জাহিদুলকে ৮ হাজার টাকা প্রদান করে। টাকা নিয়ে ইয়াবা না দেওয়ায় জাহিদুলের সাথে তার কথা কাটাকাটি হয়। এর সূত্রধরে শওকত কৌশলে তার সহযোগীদের নিয়ে জাহিদুলকে ডেকে নেয়। পরে গলায় ওড়না পেচিয়ে হত্যা করে লাশ জঙ্গলে ফেলে আত্মগোপনে চলে যায়।

গত ৪ অক্টোবর ভোরে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামানের নেতৃত্বে প্রযুক্তি ব্যবহার করে শ্রীনগর থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন এবং ওসি (অপারেশন) কামরুজ্জামান বান্দরবান জেলার আর্মি পাড়া থেকে শওকতকে আটক করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার ওসি(অপারেশন) কামরুজ্জামান জানান, লাশ উদ্ধারের পর পরিবারের কেউ মামলা করতে আগ্রহী না হওয়ায় শ্রীনগর থানার এসআই আবুল কালাম বাদী হয়ে মামলা দায়ের করেন।  এরপর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য মাঠে নামে পুলিশ।

জাহিদুলের প্রতিবেশী শেখ সিরাজের ছেলে শওকতকে গ্রেপ্তারের মাধ্যমে এর রহস্য বেরিয়ে আসে।

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার ওসি(অপারেশন) কামরুজ্জামান জানান, হত্যাকাণ্ডে শওকত ছাড়াও তার আরো দুই সহযোগী অংশ নেয়। তাদেরকে গ্রেপ্তারের অভিযান চলছে।

তিনি জানান, পূর্ব বাঘড়া এলাকার মৃত মল্লুক চাঁনের ছেলে ও শাহাবুদ্দিন মাষ্টার হত্যা মামলার ৪ বছর সাজা ভোগকারী আসামী রুবেলের ভাই মো. জাহিদুল গত ২১ সেপ্টেম্বর নিখোঁজ হয়।

নিখোঁজের পরদিন জাহিদুলের বোন বাদী হয়ে শ্রীনগর থানায় সাধারণ ডায়েরি করেন। ২৫ সেপ্টেম্বর সকালে স্থানীয়রা বাড়ি থেকে একটু দুরে জাহিদুলের লাশটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

Tags: ইয়াবাজাহিদহত্যাকাণ্ড
Previous Post

ফ্লাওয়ার-ইসিবির এক যুগের সম্পর্কে ইতি?

Next Post

সর্বোচ্চ স্কোর পেয়েও প্রাথমিক দলে নেই মানিক!

Next Post
তাসকিনের সঙ্গে মানিক (বাঁয়ে)

সর্বোচ্চ স্কোর পেয়েও প্রাথমিক দলে নেই মানিক!

এক 'অচেনা' সম্রাটের বর্ণনা দিলেন তার স্ত্রী শারমিন 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT