চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইস্পাহানিরা যেভাবে বাংলাদেশের বন্ধু

শর্মিলা সিনড্রেলা by শর্মিলা সিনড্রেলা
8:14 অপরাহ্ন 23, জানুয়ারি 2017
in বাংলাদেশ
A A

পাকিস্তান আমলে কথিত ২২ ধনী পরিবারের একটি ছিল ইস্পাহানি। সেই পরিবারেরই একটি অংশ বাংলাদেশের বিখ্যাত ইস্পাহানি গ্রুপ। চা-পাতা থেকে শুরু করে পাট, টেক্সটাইল, মিডিয়া এবং প্যাকেটজাত খাবারসহ নানা ব্যবসাক্ষেত্রে ইস্পাহানি গ্রুপ পরিচিত এক নাম।

একাত্তরের আগে পরে ইস্পাহানিদের নিয়ে কারো কোন অভিযোগ নেই। বরং আওয়ামী লীগকে সহায়তা করে বাঙালীর স্বাধিকার আন্দোলনকে সমর্থন জানিয়েছে। তাই পাকিস্তান আমলের ধনী পরিবার হিসেবে বাঙালির পছন্দের তালিকায় না থাকলেও পরে বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু হয়ে উঠে ইস্পাহানি পরিবার। এর পেছনে তাদের নির্ভেজাল বাংলাদেশপ্রীতি বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে, ইস্পাহানি গ্রুপের জন্ম কিন্তু পাকিস্তানে নয়। ইস্পাহানি পরিবারের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ হাশেম ইস্পাহানি ১৮২০ সালে পারস্যের ইস্পাহান শহর থেকে ভারতের মুম্বাইয়ে এসে ব্যবসা শুরু করেন। এরপর ইস্পাহানিদের ব্যবসা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।

এ. এইচ. এম. মোয়ােজ্জেম হোসেন

ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এ. এইচ. এম মোয়াজ্জেম হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি যতদূর জানি উনাদের পরিবার ইস্পাহান থেকে এসেছেন। তারা ভারতে ব্যবসা করেছেন, মিয়ানমারেও ব্যবসা করেছেন। ৪৭ সালে দেশভাগের পরে উনারা ২ ভাগে ভাগ হন। একভাগ পাকিস্তানে চলে যান, অন্যভাগ পূর্ব পাকিস্তানে। তাদের ব্যবসা প্রথম দিকে চা কেন্দ্রিক ছিল। সেটাই তারা শুরু করেন বাংলাদেশে। তাদের জুট ব্যবসা ছিল, টেক্সটাইল ব্যবসা ছিল।

এরপর একসময় তারা বাংলাদেশ থেকে চলেও যান। পরিবারের ওই অংশটি লন্ডনে থাকার সময় ১৯৭৪ সালে বঙ্গবন্ধু তাদের এখানে থাকা সমস্ত সম্পত্তির অধিকার দিয়ে দেন। এবং এখানেই তাদের ব্যবসা করতে বলেন। তারপর থেকে তারা এখানে ব্যবসা করতেন।

বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক বিষয়ে মোয়াজ্জেম হোসেন বলেন, বঙ্গবন্ধুর সঙ্গে এই গ্রুপের খুবই ভালো সম্পর্ক ছিল। সবগুলো রাজনৈতিক দলের সঙ্গেই তাদের ভালো সম্পর্ক ছিল। বামদের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল। আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল।

তবে বাংলাদেশে শুধু থাকাই নয়, বাংলাদেশকে ধারণ করতেন এই পরিবারের লোকজন, এমনটাই মনে করেন মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, সেজন্যই ইস্পাহানি পরিবারটির একটি অংশ এই অঞ্চলে থেকে গেছেন। তাদের পাকিস্তানে কিছু সম্পত্তি আছে। কিন্তু পাকিস্তানেরটা সেখানে ইনকর্পোরেটেড আর বাংলাদেশেরটা বাংলাদেশে ইনকর্পোরেটেড। পাকিস্তানের সঙ্গে তাদের ইনকের্পোরেশনের কোনো সম্পর্ক নেই। এম এ ইস্পাহানির বংশের লোকেরা এখন বাংলাদেশে থাকেন।

সৈয়দ ইশতিয়াক রেজা

একই কথা বলছিলেন ৭১ টিভির বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, বঙ্গবন্ধুর সঙ্গেও ইস্পাহানি গ্রুপের একটি অসাধারণ সম্পর্ক ছিল। একসময় তাদের পরিবারের অন্য অংশ পাকিস্তানে চলে গেলেও অন্যরা বাংলাদেশেই থেকে যায় এবং এদেশে ব্যবসা বাণিজ্য চালিয়ে যায়। এই যে এত বছর এই গ্রুপ বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করেছে তাদের বিরুদ্ধে কারো কোন অভিযোগ নেই। কোন ঋণ খেলাপির অভিযোগ নেই। কোন শ্রমিক অসন্তোষ নেই।

বাংলাদেশের সঙ্গে ইস্পাহানি গ্রুপের সম্পর্কটা আত্মিক, এমনটাই মনে করেন ইশতিয়াক রেজা। তিনি বলেন, এই সম্পর্কের জন্যই তারা এদেশ ছেড়ে যাননি। এখানেই থেকে গেছেন। এবং তাদের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়েছেন। বঙ্গবন্ধুর সঙ্গেও এই গ্রুপের একটি গভীর সম্পর্ক ছিল।

সেই ইস্পাহানি গ্রুপের চেয়ারপার্সন মির্জা আলী বেহরুজ ইস্পাহানি সোমবার ভােরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা গেছেন।

তিনি ছিলেন দেশের শীর্ষস্থানীয় অর্থনীতি বিষয়ক জাতীয় দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেসের উদ্যোক্তা পরিচালক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের অন্যতম একজন সদস্য। ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজেরও চেয়ারম্যান ছিলেন মির্জা আলী বেহরুজ।

দীর্ঘ বছর ধরে বাংলাদেশে ইস্পাহানি পরিবার সামাজিক কার্যক্রমের ক্ষেত্রেও অনন্য ভূমিকা পালন করে চলেছে। বিশেষ করে শিক্ষার  বিস্তার ও উন্নয়নে এ পর্যন্ত নয়টি স্কুল ও কলেজ স্থাপন করেছে। এগুলোর মধ্যে রয়েছে ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ, মির্জা আহমেদ স্মৃতি বিদ্যালয়, সিজেএম হাই স্কুল, ওয়াইসিয়া দারুস্ সুন্না দাখিল মাদ্রাসা, মির্জা আহমেদ হাই স্কুল, ভিক্টরী হাই স্কুল, কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজ, ইস্পাহানি গার্লস স্কুল এন্ড কলেজ (ঢাকা) ও সিদ্বেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ।

বাংলাদেশে ইস্পাহানি পরিবারের দাতব্য প্রতিষ্ঠানগুলোর অন্যতম রাজধানীর ফার্মগেটে অবস্থিত ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল।

ইস্পাহানি পরিবারের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ হাশেম ইস্পাহানি। তিনি ১৮২০ সালে পারস্যের ইস্পাহান শহর থেকে ভারতে এসে প্রথম ব্যবসা শুরু করেন। এরপর ইস্পাহানিদের ব্যবসার পরিধি ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিস্তার লাভ করে। ১৮৮৮ সালে মির্জা মেহেদী ইস্পাহানি ঢাকায় তাদের একটি শাখা অফিস স্থাপন করেন।

১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগ হলে ইস্পাহানি পরিবার তাদের কর্পোরেট হেড অফিস চট্টগ্রামে স্থানান্তর করে। বর্তমানে কোম্পানিটি বাংলাদেশে ব্যক্তিখাতে অন্যতম বৃহৎ চাকরিদাতা প্রতিষ্ঠান।

Tags: ইস্পাহানী গ্রুপ
Previous Post

এমপি লিটনের নিরাপত্তা কে প্রত্যাহার করেছিলেন?

Next Post

শিক্ষা বিভাগকে কি শিক্ষা দেবার কেউ নেই?

Next Post

শিক্ষা বিভাগকে কি শিক্ষা দেবার কেউ নেই?

সবুজায়নের অনন্য দৃষ্টান্ত একজন শিক্ষকের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT