চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইস্তাম্বুলে বোমা হামলায় ৯ জার্মান পর্যটক নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:34 অপরাহ্ন 12, জানুয়ারি 2016
in আন্তর্জাতিক
A A

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০ জনের মধ্যে ৯ জনই জার্মান পর্যটক বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আহতদের মধ্যে ৬ জন জার্মানি, ২জন পেরুভিয়ান এবং একজন নরওয়ের পর্যটক রয়েছে।

হামলার জন্য ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করে বিবৃতি দিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। এদিকে ভয়াবহ হামলায় হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে হোয়াইট হাউজ এবং জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

এ ঘটনায় তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভোতোলু জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলকে ফোন করে সমবেদনা জানিয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দেহাবশেষ পরীক্ষা নিরীক্ষার পর ধারণা করা হচ্ছে হামলাকারীর একজন সিরিয় নাগরিক এবং আইএসের সদস্য।

এরদোয়ান বলেন, আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীগুলো তুরস্ককে হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি। তবে এ ঘটনার জন্য এখনও কেউ দায় স্বীকার করেনি।

হামলার ঘটনার পর জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তুরস্কে জার্মান পর্যটকদের সাবধানতা অবলম্বন করে চলাফেরা করতে বলা হয়েছে। ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নরওয়ের একজন পর্যটক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

মঙ্গলবার ১০টার দিকে ইস্তাম্বুলের ঐতিহাসিক সুলতান আহমেত মসজিদের কাছে এক বিস্ফোরণের ঘটনা ঘটে।

ওই বিস্ফোরনে ১০ জন নিহত এবং ১৫ জন আহত হন। নিহত অপর জন আত্মঘাতী ছিলো বলে ধারণা করা হচ্ছে।

কয়েক মাস ধরে তুরস্কে বিভিন্ন দলের মধ্যে বিরোধ চরমে উঠেছে। রাজনৈতিক দলগুলো ছাড়াও তুরস্কের সামরিক বাহিনী ও কুর্দি বিদ্রোহী পিকেকের মধ্যেও বিরোধ চলছে।

গত বছর তুরস্কে বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত অক্টোবরে এক বোমা হামলায় শতাধিক মানুষ নিহত হয়। আবার জুলাইয়ে সিরিয়া সীমান্তের কাছে এক বোমা হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত হন।

Previous Post

ঠাকুরগাঁও পৌরসভায় নির্বাচিত মির্জা ফখরুলের ভাই

Next Post

এগিয়ে থেকেও ড্র করে মাঠ ছাড়লো ম্যানইউ

Next Post

এগিয়ে থেকেও ড্র করে মাঠ ছাড়লো ম্যানইউ

মেসি-রোনালদোর ভোট পড়েছে কার বাক্সে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT