চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইস্তাম্বুলে পুনর্নির্বাচনেও হারলো এরদোগানের দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:48 পূর্বাহ্ন 24, জুন 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিজয়ী প্রার্থী একরেম ইমামোগলু

তুরস্কের ইস্তাম্বুলে মেয়র পদে পুনর্নির্বাচনেও হেরে গেছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের দল ক্ষমতাসীন একে পার্টি।

প্রায় সব ভোট গণনার পর দেখা গেছে, নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী একরেম ইমামোগলু ৫৪ শতাংশ ভোট পেয়েছেন।

গত মার্চ মাসে অনুষ্ঠিত মেয়র নির্বাচনেও অপ্রত্যাশিত জয় পেয়েছিলেন ইমামোগলু। কিন্তু ওই সময় একে পার্টি কারচুপির অভিযোগ আনলে নির্বাচন বাতিল ঘোষণা করে আবারও নির্বাচনের সিদ্ধান্ত নেয় সরকার।

অভিযোগের অবসান ঘটিয়ে পুনর্নির্বাচনেও জিতে গেলেন এই প্রার্থী।

তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট বিনালি ইলদিরিম পরাজয় মেনে নিয়েছেন। প্রেসিডেন্ট এরদোগানও বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন।

এক টুইটবার্তায় প্রেসিডেন্ট বলেন, ‘আমি প্রাথমিক ফলাফলের ভিত্তিতে জয়ী একরেম ইমামোগলুকে অভিনন্দন জানাচ্ছি।’

অবশ্য এটি শুধু ইস্তাম্বুলের মেয়র নির্বাচন হলেও একে এরদোগান ও তার সরকারের জন্য বড় রকমের পরাজয় বা বিপত্তি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেননা এরদোগান নিজেই এর আগে বলেছিলেন: ‘ইস্তাম্বুলে জয় পাওয়া মানে পুরো তুরস্কে জয় পাওয়া’।

বিজয়ী একরেম ইমামোগলু তার জয়কে ইস্তাম্বুলের জন্য ‘নবযাত্রা’ বলে অভিহিত করেছেন।

Tags: ইস্তাম্বুলতুরস্করিসেপ তাইয়েপ এরদোগান
Previous Post

টারান্টিনোর পর স্করসিসের ছবিতে লিওনার্দো, মেক্সিকোতে শুটিং

Next Post

বাংলাদেশ-আফগানিস্তান: ইতিহাস কী বলছে?

Next Post

বাংলাদেশ-আফগানিস্তান: ইতিহাস কী বলছে?

প্রযোজক শাকিব খানকে নিয়ে আবেগতাড়িত কাজী হায়াৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT