চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসি পুনর্গঠনে সাংবিধানিক কাউন্সিলসহ ওয়ার্কার্স পার্টির ৮ প্রস্তাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:03 অপরাহ্ন 27, ডিসেম্বর 2016
in রাজনীতি
A A

নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনায় আইন প্রণয়নের পাশাপাশি সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

মঙ্গলবার বিকেলে দলটির সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল ইসি পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে বঙ্গভবনে যায়। সংলাপে রাষ্ট্রপতির কাছে ৮ দফা প্রস্তাব দেয় তারা।

ওয়ার্কার্স পার্টির ৮ দফা প্রস্তাব:
১. নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তাই এর প্রতি মান্যতা ও মর্যাদা থাকতে হবে যাতে করে নির্বাচন পরিচালনা, তত্বাবধানে নির্বাচন কমিশন সম্পূর্ণ নিয়ন্ত্রণমুক্ত স্বাধীন পরিবেশে কাজ করতে পারে।

২. সংবিধানের ১১৮ বিধি বাস্তবায়নার্থে আইনের বিধানাবলি অনুসারে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের জন্য একটি আইন তৈরী করা। রাষ্ট্রপতি জরুরী ভিত্তিতে সংসদ অধিবেশন ডেকে বা অধ্যাদেশ জারীর মাধ্যমে আইন প্রণয়ন করতে পারেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ দিন থেকে এক মাস সময় লাগতে পারে।

৩. এই আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারগণ নিয়োগের জন্য নিম্নোক্ত ব্যক্তিদের নিয়ে একটি সাংবিধানিক কাউন্সিল থাকবে। প্রধানমন্ত্রী, বিরোধীদলের নেতা, স্পীকার, প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলকে নিয়ে এই সাংবিধানিক কাউন্সিল গঠিত হবে। এই সাংবিধানিক কাউন্সিল রাষ্ট্রপতির নিকট প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের জন্য নাম প্রস্তাব করবেন। রাষ্ট্রপতি তাদের পরামর্শমত প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের নিয়োগ করবেন।

৪. বিকল্প হিসেবে নির্বাচন কমিশন নিয়োগের জন্য রাষ্ট্রপতি একটি সার্চ কমিটি গঠন করবেন। প্রধান বিচারপতি, দুদক চেয়ারম্যান, মহা-হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক ও অ্যাটর্নি জেনারেলসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধানদের নিয়ে এই সার্চ কমিটি গঠন হতে পারে। এ কমিটি কমিশনের প্রতিটি পদের বিপরীতে তিনজনের নাম প্রস্তাব করবে। সার্চ কমিটির দেয়া নামের তালিকা সংসদের কার্য উপদেষ্টা কমিটি যাচাই-বাছাই করবে। সেখান থেকে সংক্ষিপ্ত তালিকা রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি এ তালিকা থেকে নিয়োগ দেবেন।

৫. নির্বাচন কমিশনের সদস্য হবে পাঁচ সদস্যবিশিষ্ট, যার মধ্যে দু’জন নারী সদস্য থাকবেন।

৬. আইনশৃংখলা রক্ষাবাহিনীর সংজ্ঞায় বাংলাদেশের প্রতিরক্ষাবাহিনীকে অন্তর্ভুক্ত করার যে প্রস্তাব বিএনপি বা অন্য দলসমূহ করেছে তা কোনক্রমেই গ্রহণযোগ্য নয়।

৭. যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত বা দণ্ডিত হয়েছেন বা কোন সাম্প্রদায়িক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন এমন ব্যক্তিবর্গ যে কোনো পর্যায়ে নির্বাচনে তাদের অংশগ্রহণ প্রস্তাবিত আইনে নিষিদ্ধ করতে হবে।

৮. নির্বাচনে টাকার খেলা, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও প্রশাসনের প্রত্যক্ষ বা পরোক্ষ হস্তক্ষেপ আইনে নিষিদ্ধ থাকতে হবে।

সংলাপে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, ইকবাল কবির জাহিদ, হাজেরা সুলতানা, কামরুল আহসান, অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ অংশ নেন।

নির্বাচন কমিশন গঠনে গত ১৮ ডিসেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

প্রথম দিন সংলাপে অংশ নেয় বিএনপি। এদিন বিএনপির ১১ সদস্যের প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসেন রাষ্ট্রপতি। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে।

২০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। দলটির পক্ষ থেকে দাবি করা হয়, আলোচনা ফলপ্রসু হয়েছে।

পরের দিন রাষ্ট্রপতিকে ১৭ দফা প্রস্তাব দেয় লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপি। তবে এদিন কৃষক-শ্রমিক-জনতা লীগ রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় নির্দিষ্ট কোনো প্রস্তাবনা না দিয়ে বলে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি যা করবেন, তাতেই তাদের সমর্থন থাকবে।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ২৬ ডিসেম্বর বৈঠক করে রাষ্ট্রপতির সঙ্গে। নির্বাচন কমিশন গঠনে স্থায়ী পদ্ধতি প্রচলনের পাশাপাশি সার্চ কমিটি ও ইসিতে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিতেরও প্রস্তাব দেয় দলটি।

আগামী ২৯ ডিসেম্বর বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও ইসলামী ঐক্যজোট, ২ জানুয়ারি জাতীয় পার্টি (জেপি) এবং ৩ জানুয়ারি বাংলাদেশ তরীকত ফেডারেশন ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে আলোচনায় বসবেন রাষ্ট্রপতি।

Tags: ওয়ার্কার্স পার্টিনির্বাচন কমিশননির্বাচন কমিশন পুনর্গঠনরাষ্ট্রপতি
Previous Post

পরিবারের দায়িত্ববোধ রুখতে পারে জঙ্গিবাদ

Next Post

বাংলাদেশের জলসীমায় মিয়ানমারের নৌবাহিনীর গুলিবর্ষণ, ৬ জেলে আহত

Next Post

বাংলাদেশের জলসীমায় মিয়ানমারের নৌবাহিনীর গুলিবর্ষণ, ৬ জেলে আহত

জেলা পরিষদ নির্বাচন: ভোট দিতে প্রস্তুত ৬৭ হাজার প্রতিনিধি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT