চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসি পুনর্গঠনে এরশাদের ৫ দাবি

রাহুল রায় by রাহুল রায়
2:28 অপরাহ্ন 26, নভেম্বর 2016
in রাজনীতি
A A

নির্বাচন কমিশন গঠনে সংবিধান অনুসারে আইনি কাঠামো প্রণয়নের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বর্তমান সংসদেই আইন পাশ করে ইসি পুনর্গঠনে ৫ দফা দাবি জানিয়ে নির্বাচন পদ্ধতি সংস্কারসহ ভোটের আনুপাতিক হারে আসন বন্টনের প্রস্তাব দিয়েছেন তিনি।

নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে সরকার। তবে প্রস্তাব নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছে বিএনপি। এবার নির্বাচন কমিশন গঠনে বেশ কিছু নতুন প্রস্তাবনা নিয়ে এলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে আমাদের প্রস্তাব হচ্ছে ১. সংবিধান অনুসারে একটি নতুন নির্বাচন কমিশনার নিয়োগ এবং নিয়োগ সংক্রান্ত একটি আইনি কাঠামো গঠন করতে হবে। ২. নির্বাচন কমিশনকে সম্পূর্ন স্বাধীন রাখার বিধান রাখতে হবে। ৩. নির্বাচন কমিশনের আলাদা সচিবালয় থাকতে হবে।

নির্বাচন কমিশনারদের যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয় ছাড়াও বর্তমান নির্বাচন পদ্ধতির কিছু সমস্যা তুলে ধরে তা পরিবর্তনের দাবি জানিয়েছেন তিনি। দাবী জানান ভোটের আনুপাতিক হারে আসন বণ্টনেরও। বলেন, নির্বাচন কমিশন ছাড়া সুষ্ঠু ও অবাধ নির্বাচন আশা করা যায় না। যদি কোনো দল কাস্টিং ভোটের ৫০ ভাগ পেয়ে যায় তাহলে তারা ১৫০ ভাগ আসন পাবে। আবার ১ শতাংশ ভোট পেলে ৩টি আসন পারে। ওই দল তাদের মধ্যে থেকে তিন প্রার্থীকে মনোনীত করে দিবে। প্রাপ্ত ভোটের ভগ্নাংশের সুবিধা পাবে সর্বাধিক ভোটপ্রাপ্ত রাজনৈতিক দল।

এরশাদ বলেছেন তার এই প্রস্তাব গ্রহণ করলে ইতিবাচক ফল পাওয়া যাবে। লাভবান হবেন সত্যিকারের ত্যাগী রাজনীতিবিদরা।

Tags: নির্বাচন কমিশনহুসেইন মোহাম্মদ এরশাদ
Previous Post

এখনও বাতাসে ভাসে কামান্নার ২৭ শহীদের কান্না

Next Post

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মনোনয়নপত্র বাছাই শুরু

Next Post

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মনোনয়নপত্র বাছাই শুরু

ফিদেল কাস্ত্রো স্মরণে যা লিখলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT