চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসি গঠন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি: আব্দুর রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:30 অপরাহ্ন 28, ডিসেম্বর 2021
in রাজনীতি
A A
আব্দুর রহমান বক্তৃতা দিচ্ছেন, রাজনৈতিক বক্তৃতা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) জন্য ‘সার্চ কমিটি’ গঠনে রাষ্ট্রপতি দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছেন এবং তাদের মতামত গ্রহণ করছেন। কিন্তু এ কমিশন গঠন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি। এ জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি আরও বলেছেন, ‘আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই- কমিশন গঠনের জন্য মহামান্য রাষ্ট্রপতি যে উদ্যোগ গ্রহণ করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ তা পূর্ণ সমর্থন করেছে। আমরা আশা করি এই কমিশনের অধীনেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে বাংলার মানুষের ম্যান্ডেন্ট নিয়ে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বগ্রহণ করবেন।

মঙ্গলবার রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত “মুজিববর্ষে বিজয়ের ৫০ বছর ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর সঞ্চচনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। সেসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

আব্দুর রহমান বলেন, দেশের একটি রাজনৈতিক দল আছে। সেই দলের নাম বিএনপি। তারা দেশের কোনো নির্বাচনে অংশগ্রহন করবে না। শুধু নির্বাচন বয়কট করবে আর পিছনের অন্ধকার গলি ও দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন। তিনি আরও বলেন- একাত্তরের পুরনো শকুনেরা নতুন করে মানচিত্রকে খামচে ধরার ষড়যন্ত্র করছে। একাত্তরের পরাজিতরা নতুন করে দেশের পতাকা ছিন্ন বিছিন্ন করার অপচেষ্টা করছে। নানা অযুহাতে স্বাধীনতার মূল্যবোধ ও স্বাধীনতার চেতনা ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলা করতে হবে।

আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম আরও বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ। আমরাও চাই তিনি দ্রুত সুস্থতা লাভ করুক। তার সুস্থ হওয়ার জন্য যে চিকিৎসা প্রয়োজন- সে চিকিৎসা বাংলাদেশে হচ্ছে। কিন্তু দেখলাম- খালেদা জিয়ার চিকিৎসা সেবার নামে বিদেশ নিতে রাজপথে নৈরাজ্য সৃষ্টি পায়তারা করা হচ্ছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই- বেগম খালেদা জিয়া একজন সাজাভোগকারী। দেশের সংবিধানের চোখেও তিনি আসামী। তাকে বিদেশ নেয়ার নামে কোনো ধরনের নৈরাজ্য তৈরি করতে চাইলে- কাউকে ছাড় দেয়া হবে না। আমি বলছে চাই- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সাড়া দিয়ে যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলেন। সেই মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে ওই ষড়যন্ত্রের দাত ভাঙা জবাব দেয়া হবে।

Previous Post

জায়নাল হাজারীর জানাজায় মানুষের ঢল

Next Post

বঙ্গবন্ধু ভলিবলে রানার্সআপ বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ভলিবল দল খেলছে বঙ্গবন্ধু ভলিবলে রানার্সআপ বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু ভলিবলে রানার্সআপ বাংলাদেশ

বাংলাদেশের রাজনৈতিক নেতারা সভায় বসে, সবাই মাস্ক পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আইন অনুযায়ীই খালেদা জিয়াকে বিদেশে পাঠানো যেতে পারে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT