চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইসির সদিচ্ছার অভাবে নির্বাচনী হত্যাযজ্ঞ থামছে না’

সোমা ইসলাম by সোমা ইসলাম
6:29 পূর্বাহ্ন 09, এপ্রিল 2016
in রাজনীতি
A A

নির্বাচন কমিশনের সদিচ্ছার অভাবেই নির্বাচনী হত্যাযজ্ঞ থামছে না বলে মন্তব্য করেছেন কয়েকজন সাবেক নির্বাচন কমিশনার। তাদের দাবি, নিজেদের সব দায়িত্ব এড়িয়ে পুলিশের হাতে নির্বাচনী দায় ছেড়ে দেয়ার কারণে ইউপি নির্বাচনে সহিংসতা ঠেকানো যাচ্ছে না।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ছয় দফায়। এরইমধ্যে হয়েছে দুই দফা নির্বাচন। ইসির তথ্যনুযায়ী প্রথম ধাপে ভোটার উপস্থিতি ছিল ৭৪ শতাংশ, দ্বিতীয় ভাগে ৭৭ শতাংশ। কিন্তু সহিংসতার মাত্রা এতোটাই বেশি যে ম্লান হয়ে গেছে ভোটারদের উপস্থিতি।

পুলিশের গুলিতে ৭ জনের প্রাণহানিসহ দুই দফার ভোটে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৫ জন। ২০১১ সালের পুরো ইউপি নির্বাচনে প্রাণহানির সংখ্যা ছিলো মাত্র ৩ জন।

এখনো ৪ দফা ভোটাভুটি বাকি, আশংকা তাই অনেক। এরকম অবস্থার জন্য সাবেক নির্বাচন কমিশনাররা দায়ী করছেন ইসিকে। তারা মনে করেন, পরবর্তী নির্বাচনগুলোতে প্রশাসনকে নির্বাচন কমিশনর নিজেদের অধীনে না নিতে পারলে সহিংসতা থামবে না। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী মোতায়েনের পরামর্শও এসেছে।

সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, অবাধ নির্বাচন হচ্ছে না। কেউ দায়িত্ব নিচ্ছে না। সব দায়িত্ব নির্বাচন কমিশনকে ওন করতে হবে। তারা বলছে, নিরাপত্তা বাহিনীকে সব দায়িত্ব দেওয়া হয়েছে। এটার মানে তো দায়িত্ব এড়ানো হচ্ছে।

সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফ বলেন, বর্তমানে যে টাইপের নির্বাচন হচ্ছে তাতে আরো কঠিন হওয়ার দরকার ছিল। কারণ আমি মানুষ মারা সহ্য করবো নাকি অন্য কিছু।

দুই ধাপের ইউপি নির্বাচন মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হয়নি বলে দাবি সাবেকদের। তারা মনে করছেন, দলীয় প্রতীকে ইউপি নির্বাচনে রাজনৈতিক দলগুলো তাদের দখলদারিত্ব এবং পেশী শক্তি মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার ফলে এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

ছহুল হোসেইন বলেন, ২০০৮ সালের আগে অবস্থা ছিল কেন্দ্র দখল করা, জাল ভোট দেওয়া সেই সংস্কৃতি এসে গেছে। আর আব্দুর রউফ বলেন, নেতাকর্মীদের আগেই সর্তক করে দিন যে, কোনো কিছু করতে চাইলে কিন্তু খবর আছে।

তবে মাঝপথে কোনো অজুহাতে বিএনপি নির্বাচন বর্জন করলে নির্বাচন কমিশনের  চেয়ে বিএনপিরই বেশি ক্ষতি হবে বলে সাবেক নির্বাচন কমিশনাররা মনে করছেন।

Tags: ইউপি নির্বাচন
Previous Post

‘ইসির সদিচ্ছার অভাবে নির্বাচনী হত্যাযজ্ঞ থামছে না’

Next Post

সন্ত্রাস বিরোধী সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Next Post

সন্ত্রাস বিরোধী সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাস্তা নয়, মরণফাঁদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT