চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামী দলগুলো নিয়ে কি নতুন প্ল্যাটফর্ম হচ্ছে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:45 অপরাহ্ন 08, জুন 2018
in বাংলাদেশ
A A

ইসলাম নিয়ে কাজ করা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করা ইসলামী দল গুলোকে একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে আনার জন্য অতীতের প্রচেষ্টা এখনও অব্যহত রয়েছে বলে জানিয়েছেন তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এম এ আউয়াল এমপি।

চ্যানেল আই অনলাইনকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন: আমি চেয়েছিলাম যেসব দল সত্যিকারের ইসলাম নিয়ে কাজ করে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তাদের আলাদ না রেখে এক জায়গায় নিয়ে আসতে। তাহলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ইসলামী দলগুলোকে নিয়ে একসাথে কাজ করতে পারব।

‘আমরা অনেকগুলো দলের সাথে যোগাযোগ করেছিলাম। তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছিলাম এবং যোগাযোগ অব্যাহত আছে। এই জোটটি আমি ইনশাল্লাহ করব।’

দলের মহাসচিবের পদ থেকে হঠাৎ বহিষ্কারের প্রসঙ্গে জানতে চাইলে বলেন: আমি সঠিক বলতে পারবো না কী কারণে আমাকে বহিষ্কার করা হলো। তবে বহিষ্কার হলেও ১৪দলে থেকে আগামী জাতীয় নির্বাচনে অংশ গ্রহণের ইচ্ছের কথা জানান তিনি।

তিনি বলেন: আরও উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে আবারও মহাজোট সরকারকে ক্ষমতায় আনার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে ১৪-দলীয় জোটকে আরও শক্তিশালী ও বেগবান হতে হবে। বর্তমানে আমি তরিকতের মহাসচিব না থাকলেও দলটির একজন কর্মী। বর্তমানে আমাদের দু’জন সংসদ সদস্য আছে। আগামী নির্বাচনে আমরা দশটি আসন জোটের কাছে চাইব।

দলে তার অবস্থান জানতে চাইলে তিনি বলেন: যেহেতু পার্টির মহাসচিব পদে নাই, তাই আমি এখন সাধারণ সদস্য। তবে এপ্রিলের ২৮ তারিখ কাউন্সিলের আগে হঠাৎ ১৬ এপ্রিল আমাকে অপসারণ করা হয়।

‘‘আমি মনে করি এটা উদ্যেশ্যপ্রনোদিত, আমি ক্ষুব্ধ এবং তীব্র প্রতিবাদ জানাই। গনতান্ত্রিকভাবে সব কাজ হওয়া দরকার। দলে গঠনতন্ত্র না থাকলে, দেশে কিভাবে গণতন্ত্র থাকবে? আমি তরিকতের সাথেই আমি ছিলাম, থাকব।’’

Tags: তরিকত ফেডারেশন
Previous Post

এবার ঘরমুখো মানুষদের যানজটে পড়তে হবে না: কাদের

Next Post

কোরআন তিলাওয়াত সর্বশ্রেষ্ঠে নফল ইবাদত

Next Post

কোরআন তিলাওয়াত সর্বশ্রেষ্ঠে নফল ইবাদত

‘ভুয়া একাউন্ট তৈরি করে আসিফ ভক্তদের ক্ষেপিয়ে দেয়া হচ্ছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT