চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামকে সন্ত্রাসের সঙ্গে মিলিয়ে ফেলা হচ্ছে: ওবামা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:06 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2016
in আন্তর্জাতিক
A A

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের একটি মসজিদ পরিদর্শন করেছেন।

এ উপলক্ষে দেয়া ভাষণে তিনি বলেন, ‘আমরা সবাই একই আমেরিকান পরিবারের অংশ। যুক্তরাষ্ট্রে সব ধর্ম পালনেরই স্বাধীনতা রয়েছে।’

ভয়েস অব আমেরিকা জানায়, মুসলিম আমেরিকান গোষ্ঠীগুলো অনেকদিন ধরেই প্রেসিডেন্ট ওবামাকে মসজিদ পরিদর্শনের আহ্বান জানিয়ে আসছিলো। সেই ডাকে সাড়া দিয়ে অবশেষে মসজিদে গেলেন ওবামা।

মসজিদে ভাষণ দেয়ার আগে তিনি মুসলিম আমেরিকান নেতাদের উদ্বেগের কথা শোনার জন্য একটি গোল টেবিল আলোচনায়ও অংশ নেন।

ইসলামিক সোসাইটি অফ বাল্টিমোরে মুসলিম আমেরিকানদের উদ্দেশ্য ওবামা বলেন, আমেরিকানরা ‘প্রায়ই’ ইসলামকে সন্ত্রাসের সঙ্গে মিলিয়ে ফেলে। ‘মুষ্টিমেয় কয়েকজনের সহিংস আচরণের কারণে’ সমগ্র মুসলিম সম্প্রদায়কে দোষারোপ করা হয়।

এ কারণে আমেরিকান মুসলিমরা সন্ত্রাসী হামলার পাশাপাশি সেসব হাতে গোনা কয়েকজন চরমপন্থির দোষে অপবাদ ও হুমকির মুখে থাকে বলে মনে করেন তিনি।

এছাড়াও প্রেসিডেন্ট ওবামা সম্প্রতি কয়েকজন আমেরিকান রাজনীতিকের কথায় যে মুসলিম-বিরোধী আলোচনা শুরু হয়েছে তার তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, ‘অবশ্যই আমরা সম্প্রতি মুসলিম আমেরিকানদের বিরুদ্ধে নানা ধরণের রাজনৈতিক কথাবার্তা চলছে যা অমার্জনীয়। আমাদের দেশে এমন রাজনৈতিক বাগাড়ম্বরের কোন জায়গা নেই।’

যুক্তরাষ্ট্রের একান মসজিদে ওবামার এই প্রথম পরিদর্শন এমন এক সময়ে ঘটলো যখন প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থীদের নির্বাচনী অভিযানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলমানদের তথ্য আলাদাভাবে সংরক্ষণ এবং মুসলিম অভিবাসী ঢোকার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বলছেন।

গত ২ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার স্যান বার্নারদিনোতে সন্ত্রাসী হামলার পর ট্রাম্প এসব কথা বলেন।

যদিও যুক্তরাষ্ট্রের সিনেটর জন ম্যাককেইন ও প্রেসিডেন্ট পদের আরেক প্রার্থী জেব বুশ মুসলমানদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ট্রাম্পের এই আহ্বানের নিন্দা করেছেন।

অন্য প্রার্থী বেন কারসন গত বছর বলেন, ইসলাম ধর্মে বিশ্বাসীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন না।

Tags: ডোনাল্ড ট্রাম্পবারাক ওবামা
Previous Post

ইসলামকে সন্ত্রাসের সঙ্গে মিলিয়ে ফেলা হচ্ছে: ওবামা

Next Post

আমরাই পারি, আমিই পারি

Next Post

আমরাই পারি, আমিই পারি

আমরাই পারি, আমিই পারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT