চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েল-আরব আমিরাত-বাহরাইনের শান্তিচুক্তি সই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:13 পূর্বাহ্ন 16, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চার দেশের প্রতিনিধিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের সাথে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আর এই চুক্তিকে ‘নতুন মধ্যপ্রাচ্যের সূর্যোদয়’ বলে প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসে তিন দেশের এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বিবিসি জানায়, চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে  স্বাক্ষর করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ আল জায়ানি। মধ্যস্থতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই চুক্তির মধ্যদিয়ে তৃতীয় ও চতুর্থ আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে পুরোপুরি স্বাভাবিক সম্পর্কে জড়াতে প্রতিশ্রুতবদ্ধ হলো এবং ইসরায়েলকে লিখিত স্বীকৃতি দিলো। এর আগে ১৯৭৯ সালে মিশর এবং ১৯৯৪ সালে জর্ডান ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি সই করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই আরও পাঁচ/ছয়টি দেশ ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি করবে বলে আশা প্রকাশ করে বলেছেন, এর মধ্যদিয়ে মধ্যপ্রাচ্যে নতুন সূর্যোদয় হলো।

তিনি বলেন, কয়েক দশকের বিভক্তি এবং সংঘাতের পর আমরা নতুন মধ্যপ্রাচ্যের যাত্রা শুরু করছি। আমরা আজ ইতিহাসের পথপরিক্রমা বদলে দিতে এখানে মিলিত হয়েছি।

প্রেসিডেন্ট ট্রাম্প এই চুক্তির মধ্যদিয়ে সব ধর্মীয় বিশ্বাসের মানুষই একযোগে শান্তি ও সমৃদ্ধির মধ্যে বাস করবে বলে আশা করেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইতিহাসে আজ নতুন অধ্যায় সূচনার দিন। এর মধ্য দিয়ে শান্তির নতুন ভোর হলো।

তবে ফিলিস্তিনিরা ইসরায়েলের সঙ্গে তাদের সংঘাতের সমাধান না হওয়া  পর্যন্ত কাউকে এমন চুক্তি না করার আহ্বান জানিয়েছে।

ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস বলেছেন, অধিকৃত অঞ্চলগুলো থেকে ইসরায়েলের দখলদারিত্ব প্রত্যাহারই মধ্যপ্রাচ্যে শান্তি বয়ে আনতে পারে। ইসরায়েলি দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত এই অঞ্চলে শান্তি, সুরক্ষা ও স্থিতিশীলতা আসবে না।

Tags: ইসরায়েলবাহরাইনমার্কিন প্রেসিডেন্টসংযুক্ত আরব আমিরাত
Previous Post

ছত্রিশে চলে গেলেন জাপানি অভিনেত্রী সেই আশিনা

Next Post

নিয়মিত মাদক সেবন করেন সাইফ আলী কন্যা!

Next Post
সাইফ আলী কন্যার ছবি, দুই নারী, একে অপরের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়মিত মাদক সেবন করেন সাইফ আলী কন্যা!

পেঁয়াজের খামার থেকে সংগ্রহের জন্য প্রস্তুত পেঁয়াজের ঝুড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

পেঁয়াজের মূল্য বৃদ্ধি ও অস্থির জনগণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT