চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইশ! লেখককে যদি আরেকটু সময় দিতে পারতাম’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:24 অপরাহ্ন 29, মার্চ 2021
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর লেখক ও লেখিকা ছবি, বাংলা সংবাদ ও সাহিত্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী তিনি। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় তিনশো’র মতো ছবিতে অভিনয় করেছেন। চলচ্চিত্রে তার শুরুটা হয়েছিল বিংশ শতকের ষাটের দশকের শেষ দিকে। তিনি সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন। বাংলা চলচ্চিত্রে তার অবদান প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে।

বলছি অভিনেত্রী ববিতার কথা। চলতি বইমেলায় প্রকাশ হয়েছে তাকে নিয়ে তরুণ লেখক সাজ্জাদ হুসাইনের বই ‘বিস্ময়ে ববিতা’। সিনেমাসহ ববিতার জীবনের নানা দিক উঠে এসেছে বইটিতে।

সত্যজিতের ফটোগ্রাফার ছিলেন নিমাই ঘোষ। তাঁর ‘অশনি সংকেত’ সিনেমার শুটিং সেটেও তিনি ছবি তুলেছেন। আর এই ছবিতে অভিনয় করতে যেয়েই ববিতা ও নিমাই ঘোষের পরিচয়। এই ফটোগ্রাফার মারা গেছেন গেল বছরের ২৫ মার্চ। ‘বিস্ময়ে ববিতা’র লেখক বলছেন, মৃত্যুর বছর খানেক আগে ববিতার কিছু অপ্রকাশিত রঙিন ছবি দিয়েছিলেন নিমাই ঘোষ। কালীঘাটের বাড়িতে বসে অনেক গল্পও করেছেন ববিতাকে নিয়ে। অন্যসব গল্পের সাথে সেই সব গল্পও পাওয়া যাবে বইটিতে।

এরইমধ্যে ‘বিস্ময়ে ববিতা’ বইটি হাতে পেয়েছেন ‘দহন’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, ‘খুব সুন্দর হয়েছে বইটি। করোনার কারণে আমি খুব বেশি সময় দিতে পারিনি লেখককে। তারপরেও ফোনে যতোটুকু সময় দিয়েছি, তাতেই তিনি খুব দারুণ কাজ করেছেন।’

ববিতা জানালেন, বইটি তিনি পড়তেও শুরু করেছেন। বললেন, ‘যতোটুকু পড়েছি তাতে আমার কাছে বেশ লেগেছে। বইটি পড়ে মনে হচ্ছে, ইশ! যদি লেখককে আরেকটু সময়ে দিতে পারতাম।’

বইটিতে কী ধরনের স্মৃতিকথা আছে? এটা কি জীবনী? এ প্রসঙ্গে ববিতা জানান, ‘না, এটা জীবনী নির্ভর কোনো বই নয়। তবে এতে সত্যজিৎ রায়ের সাথে কাজের অভিজ্ঞতাকেই বেশি প্রাধান্য দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, সত্যজিৎ রায়ের ফটোগ্রাফার নিমাই ঘোষকে ফোকাস করেই শুরু হয়, এরপর মেইনলি সত্যজিৎ রায়, জহির রায়হান, সুভাষ দত্ত, নারায়ণ ঘোষ মিতা, আমজাদ হোসেন- এরকম যারা বিখ্যাত নির্মাতা আছেন এবং যাদের সাথে আমি কাজ করেছি তাদের সাথে কাজের অভিজ্ঞতাই বইটিতে উঠে আসবে।

গেল শুক্রবার (২৬ মার্চ) বইটি প্রকাশ পেয়েছে। পাওয়া যাচ্ছে একুশে বইমেলার ৪৮৯ নম্বর স্টলে। বইটির মূল্য ৩৫০ টাকা। এরআগে ২০১৮ সালে একই লেখক কলকাতার তারকা নির্মাতা, অভিনেতা ও শিল্পী অঞ্জন দত্তকে নিয়ে লিখেছিলেন ‘অঞ্জনযাত্রা’।

Tags: আত্মজীবনীআমজাদ হোসেনকরোনাকালচলচ্চিত্রজহির রায়হানজীবনীনিমাই ঘোষফটোগ্রাফারবইববিতালিড বিনোদনসত্যজিৎসত্যজিৎ রায়
Previous Post

করোনায় আক্রান্ত ‘দঙ্গল’ এর ফাতিমা

Next Post

করোনার নতুন ঢেউ বড় ক্ষতির কারণ হতে পারে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার নতুন ঢেউ বড় ক্ষতির কারণ হতে পারে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কওমি মাদ্রাসাসহ দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT