চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইলন মাস্কের ‘সুপার কোম্পানি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 24, এপ্রিল 2022
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
ইলন মাস্কের সঙ্গে আলোচনা করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

টুইটার কিনে নেওয়ার আলোচনার মধ্যেই নতুন একটি ‘সুপার কোম্পানি’ গঠন করেছেন শীর্ষ ধনী ইলন মাস্ক। এর মাধ্যমে মাস্ক তার সব ব্যবসায়িক উদ্যোগকে একত্রিত করার পথ তৈরি করছেন বলে ধারণা করা হচ্ছে।

সংবাদসংস্থা ব্লুমবার্গের বরাতে এনডিটিভি জানিয়েছে, ইলন মাস্ক গত মঙ্গলবার ট্যাক্স-বান্ধব রাজ্য হিসেবে পরিচিত ডেলাওয়্যারে ‘এক্স হোল্ডিংস’ নামের অধীনে তিনটি নতুন কোম্পানি নিবন্ধন করেছেন।

তিনটি কোম্পানি সম্পর্কে বিশদ বিবরণ প্রদান করে ব্লুমবার্গ জানায়, প্রথম কোম্পানি এক্স হোল্ডিংস ওয়ান ইনক. এর সভাপতি, কোষাধ্যক্ষ এবং সচিব হিসেবে ইলন মাস্ককে তালিকাভুক্ত করা হয়েছে।

যদি তার নিলাম সফল হয় তবে এটি হতে পারে টুইটারের মূল কোম্পানি। আরেকটি কোম্পানি এক্স হোল্ডিংস টু ইনক. অধিগ্রহণের অংশ হিসাবে টুইটারের সাথে একীভূত হবে বলে ধারণা করা হয়। এছাড়া এক্স হোল্ডিংস থ্রি, এলএলসি লেনদেনের তহবিলে সাহায্য করার জন্য ব্যবহার করা হবে বলে উল্লেখ করা হয়।

টেসলা এবং স্পেসএক্সসহ মাস্কের বর্তমান ব্যবসার সাথে হোল্ডিং কোম্পানিগুলোর কোনও সম্পর্ক থাকবে কি না তা এখনও স্পষ্ট নয়।

যদিও মাস্ক তার প্রতিষ্ঠানগুলোকে একত্রিত করতে ২০১২ সাল পর্যন্ত একটি মূল সংস্থা তৈরি করার বিষয়ে চিন্তা করেছিলেন। ২০২০ সালে এসে মাস্ক মূল সংস্থাটিকে ‘এক্স’ বলা একটি ভাল ধারণা ছিল বলেও উল্লেখ করেন।

বিশেষজ্ঞদের মতে, তার কোম্পানিগুলোকে একটি মূল কোম্পানির অধীনে একত্রিত করতে হলে মাস্ককে সম্ভবত গুগল এর মতো অন্যান্য প্রযুক্তি জায়ান্টদের পদাঙ্ক অনুসরণ করতে হবে।

Tags: ইলন মাস্ক
Previous Post

ফজলে মাহমুদের সেঞ্চুরি, ছক্কার ‘বৃষ্টি’ আরিফুলের ব্যাটে

Next Post

নিলামে জেলেনস্কির সই করা বেসবল

Next Post
জেলেনস্কির স্বাক্ষরযুক্ত বেসবল, নিলামে বিক্রির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিলামে জেলেনস্কির সই করা বেসবল

অস্ত্রসহ গ্রেপ্তার আসামি ও দুই পুলিশ সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবার কোলে শিশুকে হত্যা: অস্ত্রের যোগানদাতা গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT